News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে না, রাজনৈতিক গবেষকদের সমীক্ষাই সত্যি হোক: মানিক সরকার
Image

বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে না, রাজনৈতিক গবেষকদের সমীক্ষাই সত্যি হোক: মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে: আগামী ৪ জুন প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ৬ দফায় ভোট। সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে শনিবার ১ জুন। তার সঙ্গেই সম্পন্ন হবে গোটা দেশের লোকসভা নির্বাচনের ভোটদান পর্ব। কি হতে চলেছে নির্বাচনের ফলাফল? প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মনে করেন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। যার ফলে সরকার গঠন করতে পারবে না বিজেপি।

তিনি বলেন,  লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত অনুযায়ী স্বাধীনতার পর থেকে ১৯৫১-৫২ সালে একবার এভাবে দীর্ঘ সময় ধরে নির্বাচন সম্পন্ন হয়েছিল। তারপর আর এত দীর্ঘ সময় ধরে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ১৯৫১-৫২ সালের পর এবারই প্রথম এভাবে দীর্ঘ সময় ধরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন দিক বিবেচনা করে তাদের মতামত অনুসারে জানিয়েছেন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসতে পারবে না।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এই সমীক্ষা যদি সঠিক হয় তবে তিনি অনুপ্রাণিত এবং আপ্লুত হবেন। এই সমীক্ষাই বাস্তবায়িত হোক এই প্রত্যাশা নিয়েই ৪ জুনের  অপেক্ষা করছেন বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top