News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের চুড়াইবা‌ড়ি‌তে উদ্ধার কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ, গ্রেফতার তিন
Image

করিমগঞ্জের চুড়াইবা‌ড়ি‌তে উদ্ধার কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ, গ্রেফতার তিন

বাজারিছড়া (অসম), ৩০ মে (হি.স.) : কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার নেশাজা‌তীয় কফ সিরাপ বা‌জেয়াপ্ত হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি পুলিশ ওয়াচপোস্টে। মাদক কফ সিরাপ পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ওয়াচপোস্ট পুলিশ।
গতকাল বুধবার দশ লক্ষা‌ধিক টাকার বি‌দে‌শি সিগা‌রেট উদ্ধারের পর আজ বৃহস্পতিবার ফের নেশা বি‌রোধী অভিযা‌নে নেমে সাফল্য় পেয়েছে বাজা‌রিছড়ার চুড়াইবা‌ড়ি পু‌লিশ। অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মি‌লি জানান, আজ সকা‌লে অভিযান চালিয়ে এক‌টি ক‌ন্টেইনার (পণ্যবাহী লরি) থেকে ২০ লক্ষা‌ধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ বা‌জেয়াপ্ত করেছেন তাঁরা। নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়। তারা উত্তরপ্রদেশের বাসিন্দা গম্ভীর সিং, কুলদীপ যাদব এবং সন্তোষ যাদব।
তিনি জানান, আজ সকা‌লে গুয়াহা‌টি থে‌কে এইচআর ৩৭ ই ৪২৩৪ নম্ব‌রের ভিআরএল ল‌জি‌স্টিক লি‌মি‌টে‌ডের এক‌টি ক‌ন্টেইনার অনলাইন সামগ্রী নি‌য়ে ত্রিপুরার রাজধঝানী আগরতলার উদ্দেশ্যে যাওয়ার প‌থে চুড়াইবা‌ড়ি ওয়াচ‌পো‌স্টে পৌঁছে। পুলিশ কর্মীদের নিয়ে লরিতে তালা‌শি চালান তিন। তালাশি চালিয়ে বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে ১৪ কার্টু‌নে ১৫০ শিশি ২,১০০ শিশি নেশার এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এগুলির কা‌লোবাজা‌রি মূল্য় কমপক্ষে ২০ লক্ষ টাকার বেশি হ‌বে।
পু‌লিশ অফিসার মিলি জানান, ধৃত‌দের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গন্ধ‌বি‌হীন এ জাতীয় নেশা সামগ্রীর ব্য়াপক চা‌হিদা বাংলা‌দে‌শে। বাংলাদেশে প্রতি শিশি কফ সিরাপ এক হাজার থে‌কে ১,২০০ টাকা পর্যন্ত বি‌ক্রি হয়।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top