News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লামডিং ডিভিশনে রেললাইন খারাপ থাকায় চারটি দূরপাল্লার ট্রেন সম্পূর্ণ বাতিল, আংশিক বাতিল থাকবে ছয়টি ট্রেন
Image

লামডিং ডিভিশনে রেললাইন খারাপ থাকায় চারটি দূরপাল্লার ট্রেন সম্পূর্ণ বাতিল, আংশিক বাতিল থাকবে ছয়টি ট্রেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে: লামডিং ডিভিশনের নিউ হাফলং – চন্দ্রনাথপুর এলাকায় রেললাইনে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে বিচ্ছিন্ন হয়েছে ওই এলাকার রেল পরিষেবা। এর প্রভাবে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু কিছু ট্রেন আংশিকভাবেও বাতিল করা হয়েছে।

সম্পূর্ণ বাতিল ট্রেনগুলি হল ৩১-৫-২০২৪ তারিখে ১৫৬১৬ শিলচর – গোয়াহাটি এক্সপ্রেস। ১-৬-২০২৪ তারিখের ১৫৬১৫ গোয়াহাটি – শিলচর এক্সপ্রেস। ৩১-৫- ২০২৪ তারিখে ১৫৬১২ তারিখের শিলচর – রঙ্গিয়া এক্সপ্রেস এবং ১-৬-২০২৪ তারিখের ১৫৬১১ রঙ্গিয়া – শিলচর এক্সপ্রেস।

আংশিক বাতিল থাকবে ছয়টি ট্রেন। ১৩১৭৩ শিয়ালদহ – আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং পর্যন্ত যাতায়াত করবে। লামডিং থেকে আগরতলা পর্যন্ত বাতিল থাকবে। ৩১-৫-২০২৪ তারিখের ট্রেন নং ১৩১৭৬ শিলচর- শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং জংশন পর্যন্ত যাতায়াত করবে। শিলচর থেকে লামডিং এর মধ্যে বন্ধ থাকবে। ৩১ মে তারিখের ০৭০২৯ আগরতলা সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন গোয়াহাটি থেকে যাতায়াত করবে। আগরতলা থেকে গোহাটির মধ্যে বন্ধ থাকবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top