News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনলাইন থেকে জিনিস ক্রয় করে প্রতারণার স্বীকার এক  ব্যক্তি
Image

অনলাইন থেকে জিনিস ক্রয় করে প্রতারণার স্বীকার এক  ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ মে: অনলাইনে জিনিস ক্রয় করতে যাচ্ছেন তাহলে সাবধান। আপনার অর্ডার করা জিনিসের বদলে বাস্কের ভেতরে থাকছে প্লাস্টিকের খেলনার জিনিস। এই রকম ঘটনা ঘটে গেলে বিলোনিয়াতে ।  বিলোনিয়া থানাধীন নেতাজি পল্লী এলাকার বাসিন্দা অরূপ দেব গত পাঁচ থেকে ছয় দিন আগে  ফেক্টরি টু কাষ্টমার নামে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেখে লাঞ্চ বক্স অর্ডার করেন, যার মূল্য এক হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুরে কুরিয়ার সার্ভিস থেকে অরুপ দেবের কাছে ফোন আসে একটি পার্সেল এসেছে অফিস থেকে আনার জন্য। যথারীতি অরূপ বাবু বনকর ফিল্প কার্ড অফিস সংলগ্ন কুরিয়ার অফিসে ছুটে যান এবং সেখানে গিয়ে তিনি ১০০০ টাকা জমা করে পার্সেল হাতে নেন। তখন অরুপ দেবের সন্দেহ হয় । সাথে সাথে অফিসের এক কর্মীকে বলেন বক্সটি খোলার জন্য। আর যখনই  বক্সটি খোলা হয় পার্সেলের মালিক অরুপ দেব সহ কুরিয়ার সার্ভিসের কর্মীরা হতবাক হয়ে যায়।

বক্সের ভেতরে লাঞ্চ বক্সের  পরিবর্তে রয়েছে একটি প্লাস্টিকের খেলনার জিনিস।  কুরিয়ার সার্ভিসের কর্মীদেরকে অরুপ দেব জানায় পার্সেলটি নেবেন না ,বলে টাকা ফেরত চাইলেন । তখন তাদের পক্ষ থেকে জানানো হয় এটা একটি ভুয়া ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলেছেন।  আর এই অর্ডারটি বাতিল করা যাবে না টাকাও ফেরত দেওয়া যাবে না। কিন্তু এখন আর কোন কিছু করার নেই। এ নিয়ে এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রতারিত অরূপ দেব।

পরবর্তী সময়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে  সামাজিক মাধ্যমে জিনিস ক্রয় করা থেকে বিরত থাকার সচেতনামূলক বার্তা দেন । যাতে করে কেউ তার মতো প্রতারণার ফাঁদে না পরে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top