News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখা সুবিধাভোগীদের বিরুদ্ধে অভিযোগ টাস্ক ফোর্সের
Image

নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখা সুবিধাভোগীদের বিরুদ্ধে অভিযোগ টাস্ক ফোর্সের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে: বুধবার আগরতলা পুরো নিগম বিশেষ অভিযান চালায় রাজধানী আগরতলায়। ফ্ল্যাট সহ বিভিন্ন নির্মাণ স্থানের পাশে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রেখে ড্রেনের জল নিষ্কাশনী ব্যবস্থাই ব্যাঘাত ঘটাচ্ছেন অনেকেই। এরই বিরুদ্ধে বুধবার অভিযানে নেমেছে আগরতলা পুরো নিগম। এদিন আগরতলা নেতাজি চৌমুহনী এলাকায় এই অভিযান চালানো হয়। সেখানে যারা রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে ড্রেন বন্ধ করে রেখেছিলেন তাদের জরিমানা করা হয়।

এ বিষয়ে বলতে গিয়ে পুরো নিগমের এক কর্মী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন জায়গায় বহুতল পাকা ভবন নির্মাণ যেখানে করছেন তার পাশেই রাস্তায় নির্মাণ সামগ্রীগুলি ফেলে রাখছেন। এর ফলে তীব্র দুর্ভোগের শিকার হতে হয় এলাকাবাসীর সহ পথচারীদের। এদিকে বর্ষায় জল জমে রাস্তা কর্দমাক্ত হওয়ারও আশঙ্কা থাকে। সেই কারণেই পুরো নিগমের টাস্ক ফোর্স বাহিনী এদিন অভিযান চালিয়ে রাস্তায় ফেলে রাখা সামগ্রীগুলি থেকে রাস্তা মুক্ত করেন। যারা এ ধরনের ঘটনা সংঘটিত করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা।

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top