News Flash

Image

ভোট গণনা : হাইলাকান্দিতে ২ টি হলে ১৪ টি করে টেবিল

হাইলাকান্দি (অসম) ২৯ মে (হি.স.) : হাইলাকান্দির সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুলের ভোট গণনা কেন্দ্রে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা চক্রের ভোট গণনা আগামী ৪ জুন সকাল ৮ টা থেকে শুরু হবে।। এই ভোট গণনার সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বুধবার হাইলাকান্দিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।

ডিডিসি অ্যালডার্ড ফারহীন এর পৌরোহিত্যে সভায় জানানো হয় যে, দুইটি হলঘরে ভোট গণনা করা হবে এবং প্রতিটিতে ১৪ টি করে টেবিল থাকবে। একাউন্টিং এজেন্টদেরকে বলপেন (কলম) এবং সাদা কাগজ ছাড়া আর কোন কিছু নিতে দেওয়া হবে না। মোবাইল ফোন সহ কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস,দিয়াশলাই, ব্লেড ইত্যাদি নিতে দেওয়া হবে না। কোন কাউন্টিং এজেন্ট একবার প্রবেশ করলে গণনা শেষ না হওয়া পর্যন্ত বাহির হতে দেওয়া হবে না। নির্ধারিত টেবিলের কাউন্টিং এজেন্ট অন্য টেবিলেও যেতে পারবেন না।

জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার রণজিৎ কুমার লস্কর সভায় অংশ নিয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে গণনা কাজ সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আবেদন জানান। অতিরিক্ত আয়ুক্ত (নির্বাচন) অমিত পারবোসা সভায় জানান হাইলাকান্দি জেলার পোস্টাল ব্যালটগুলির গণনার কাজ করিমগঞ্জে করা হবে। নির্বাচনী আধিকারিক বরা সভায় গণনা সংক্রান্ত গাইডলাইন গুলি তুলে ধরেন। সভাপতির ভাষণে ফারহীন সংশ্লিষ্ট সবাইকে সুশৃংখলভাবে গণনার কাজ শেষ করতে সহযোগিতার আবেদন জানান।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top