News Flash

  • Home
  • প্রধান খবর
  • রেমালের প্রভাবে : বালুরঘাটে বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু মহিলার
Image

রেমালের প্রভাবে : বালুরঘাটে বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু মহিলার

বালুরঘাট, ২৮ মে (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের তপন থানার দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের দরপইলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিদ্যুতের তার ছিঁড়েছে। সেই তারের সংস্পর্শে আসতেই মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম সুর জাহান বিবি(৪৫)। সোমবার রাতে বালুরঘাট জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে, সোমবার বিকেলের দিকে বাড়ির পাশে পুকুরে বাসন মাজতে যাচ্ছিলেন সুর জাহান বিবি। এদিকে ওই রাস্তায় ঝড়ের কারণে আগে থেকেই রাস্তায় ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার। ওই রাস্তা দিয়ে পুকুরে যেতে তারের সংস্পর্শে আসেন তিনি। এরফলে বিদ্যুৎস্পৃষ্ট হন। রাস্তায় তাঁকে পড়ে থাকতে দেখে এক নাবালিকা। সঙ্গে সঙ্গে ছুটে আসে প্রতিবেশী ও বাড়ির লোকেরা। তড়িঘড়ি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক । মঙ্গলবার বালুরঘাট থানার পুলিশ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top