News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীজি ফের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের অর্থনীতি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম : জে পি নাড্ডা
Image

মোদীজি ফের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের অর্থনীতি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম : জে পি নাড্ডা

কিন্নৌর, ২৮ মে (হি.স.): হিমাচল প্রদেশের কিন্নৌরের জনগণের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, “বিজেপিকে ভোট দেওয়া জরুরি, কারণ মোদীজির নেতৃত্বে বিজেপি ভারতীয় রাজনীতির চর্চা, সংলাপ ও বিষয় পরিবর্তন করেছে।”

নাড্ডা বলেছেন, “করোনা ও ইউক্রেন যুদ্ধের জন্য বড় বড় দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। আমেরিকা, ইউরোপ, চিন, জাপানের মতো দেশের অর্থনীতি সংকটে পড়েছে। কিন্তু মোদীজির নেতৃত্বে ভারতের অর্থনীতি একাদশতম স্থান থেকে পঞ্চম স্থানে পৌঁছেছে। মোদীজি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন, দেশের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।”

জে পি নাড্ডা আরও বলেছেন, “১০ বছর আগে আমরা প্রতিদিন দুর্নীতির গল্প শুনতাম। সাধারণ মানুষ বলতেন ভারতে কিছুই বদলাবে না। গত ১০ বছরে মোদীজি আপনাদের মনে আস্থা ও সাহস জাগিয়েছেন যে দেশ বদলে যাচ্ছে।” নাড্ডার কথায়, “একদিকে মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, অন্যদিকে আছে ইন্ডি জোট, যা দুর্নীতিগ্রস্তদের জমায়েত। কংগ্রেস মন্ত্রীর পিএ-র পরিচারকের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ২৯ কোটি টাকা। কংগ্রেস সাংসদের বাড়ি থেকে ৩৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে।”

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026

সৌদি আরব ভারতের বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার: নির্মলা সীতারমন

দোহা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সৌদি আরবকে ভারতের বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top