News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাংসদ খুনের পাণ্ডা-সহ ৪ জনের বিরুদ্ধে ‘লুকআউট নোটিস’ জারি সিআইডি-র
Image

সাংসদ খুনের পাণ্ডা-সহ ৪ জনের বিরুদ্ধে ‘লুকআউট নোটিস’ জারি সিআইডি-র

কলকাতা, ২৮ মে (হি. স.) : নিহত সাংসদ আনোয়ারুল আজিম ওরফে আনারের খুনের পাণ্ডা তথা নিহতের বাল্যবন্ধু আখতারুজ্জামান-সহ চার জনের বিরুদ্ধে ‘লুকআউট নোটিস’ জারি করেছে সিআইডি। মঙ্গলবার সিআইডি সূত্রে এ খবর জানা গিয়েছে।

এই তদন্তে কলকাতায় এসেছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ। মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানিয়ে দেন আপাতত আনারের দেহাংশ খোঁজাই মূল লক্ষ বাংলাদেশের গোয়েন্দা বিভাগের। দেহাংশ পেতে আরও কয়েক জায়গায় তল্লাশির জন্য সিআইডিকে অনুরোধ করেছেন তিনি। নিউ টাউনের ফ্ল্যাটের যেখানে বর্জ্য পড়ে, সেই সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালানোরও অনুরোধ জানিয়েছেন। তবে দেহাংশ খুঁজে পাওয়া না গেলেও তদন্ত থামবে না, সে কথাও জানিয়েছেন তিনি।

কলকাতায় এসে ঝিনাইদহের সাংসদ খুনের তদন্ত করছেন বাংলাদেশের গোয়েন্দাপ্রধান। তদন্ত সূত্রে মঙ্গলবার নিউ টাউনের একটি শপিং মলে গিয়েছিলেন তিনি। হারুন আশাবাদী, আনোয়ারুলের (আনারের) দেহাংশ মিলবেই। সিআইডি খোঁজ চালাচ্ছে।

পাশাপাশি, তিনি সিআইডিকে অনুরোধ করেছেন, নিউ টাউনের ঘটনাস্থলের পাশে যে হ্রদ রয়েছে, সেখানেও তল্লাশি চালানো হোক। ফ্ল্যাটের যে ঘরে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে, তার লাগোয়া শৌচালয়ের বর্জ্য যেখানে জমা হয়, সেখানেও খোঁজ করার অনুরোধ করেছেন হারুন। তিনি মনে করছেন, কমোডের মাধ্যমে দেহাংশ ফেলে দেওয়া হতে পারে। হাতিশালার পাশে কাঠের সেতুতেও তল্লাশি চালানোর আর্জি জানিয়েছেন তিনি। এই ঘটনায় বাংলাদেশে ধৃত তিন জনকে জেরা করা হয়েছে। তাঁদের থেকে যে তথ্য মিলেছে, তার সঙ্গে এখানে এসে তদন্ত সূত্রে যা জানতে পারছেন, তা মিলে যাচ্ছে।

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top