News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে জরুরি পর্যালোচনা বৈঠকে বসেছেন মোদী
Image

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে জরুরি পর্যালোচনা বৈঠকে বসেছেন মোদী

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : দূরন্ত গতিতে উপকূলের দিকে ছুটে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমালের গতিপ্রকৃতির দিকে সর্বক্ষণ নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে রাজধানী দিল্লিতে জরুরি পর্যালোচনা বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী মোদী।

ঘূর্ণিঝড় রেমালের বাংলাদেশের উপকূলে আছড়ে পড়লেও, পশ্চিমবঙ্গেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই রেমালের ঘূর্ণি ‘খেল’ দেখাতে শুরু করে দিয়েছে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে। শহর কলকাতায় ঝোড়ো হাওয়ার দাপটে এখন থেকেই গাছের ডালপালা ভেঙে রাস্তায় পড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত শহর কলকাতায় ১৪টি গাছ ভেঙে পড়ার খবর মিলেছে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রয়োজনীয় সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম। নৌসেনার তরফেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের উপর। পাশাপাশি পূর্ব রেলের তরফেও বি আর সিং হাসপাতালে একটি বিশেষ মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। স্টেশন ও স্টেশন সংলগ্ন অঞ্চলে কোথাও ঝড়-বৃষ্টির সময় কেউ আহত হলে, তাঁদের চিকিৎসার জন্য এই বিশেষ বন্দোবস্ত করে রাখছে পূর্ব রেল।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top