News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘূর্ণিঝড়ের দুর্যোগে কলকাতায় মৃত্যু পৌঢ়ের, ঝড়-বৃষ্টিতে ছেলেকে আনতে গিয়ে গেল প্রাণ
Image

ঘূর্ণিঝড়ের দুর্যোগে কলকাতায় মৃত্যু পৌঢ়ের, ঝড়-বৃষ্টিতে ছেলেকে আনতে গিয়ে গেল প্রাণ

কলকাতা, ২৭ মে (হি.স.): ঘূর্ণিঝ়ড় রেমালের দুর্যোগে কলকাতায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। প্রবল ঝড়-বৃষ্টির সময় বাড়ির বাইরে থাকা ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে প্রাণ গেল তাঁর। মৃতের নাম মহম্মদ সাজিব (৫১)। সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এন্টালি থানা এলাকার বিবির বাগান এলাকায় একটি বাড়ির কার্নিশ ভেঙে তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, সাজিদের ছেলে বন্ধুর বাড়িতে আইপিএল-এর ম্যাচ দেখতে গিয়েছিল। ঝড়ে ছেলে বিপদে পড়তে পারে, এই ভয়েই তাঁকে ডাকতে গিয়েছিলেন সাজিদ। তিনি রাস্তায় বেরোতেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। সেই সময় ১০ নম্বর বিবির বাগানে একটি বাড়ির নীচে আশ্রয় নেন সাজিদ। তখনই বাড়ির কার্নিশ ভেঙে পড়ে তাঁর উপর। স্থানীয়েরা সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা সাজিদকে মৃত ঘোষণা করেন।

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top