News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল, অন্তর্বর্তী জামিন এক সপ্তাহ বৃদ্ধির আর্জি
Image

ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল, অন্তর্বর্তী জামিন এক সপ্তাহ বৃদ্ধির আর্জি

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার শীর্ষ আদালতে কেজরিওয়াল আবেদন জানিয়েছেন, এক সপ্তাহের জন্য বৃদ্ধি করা হোক তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ। স্বাস্থ্যজনিত কারণে অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৭ বাড়ানোর আবেদন করেছেন কেজরিওয়াল।

উল্লেখ্য, আবগারি মামলায় প্রায় ৫০ দিন তিহার জেলে কাটানোর পর গত ১০ মে জেল থেকে মুক্তি পান কেজরিওয়াল। ১ জুন পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে শীর্ষ আদালত। দলীয় সূত্রের খবর, জেলে থাকাকালীন কেজরিওয়ালের ৭ কেজি ওজন কমেছে। আর তাই ৭-দিন অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছেন কেজরিওয়াল।

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top