News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দ্বাদশ স্তরের পরীক্ষায় নজরকাড়া ফলাফল খোয়াইয়ের দরিদ্র পরিবারের মেয়ে দেবস্মিতার
Image

দ্বাদশ স্তরের পরীক্ষায় নজরকাড়া ফলাফল খোয়াইয়ের দরিদ্র পরিবারের মেয়ে দেবস্মিতার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ মে: খোয়াই মহকুমার সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষার্থী ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত দ্বাদশ স্তরের পরীক্ষায় নজরকাড়া ফলাফল করেছে। তার নাম দেবস্মিতা দেব। শরৎচন্দ্র দ্বাদশ স্কুলের পরীক্ষার্থী হিসেবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ স্তরের পরীক্ষায় বসেছিল কৃতী ছাত্রী দেবস্মিতা দেব। সর্বমোট ৪৬৪ নম্বর পেয়েছে দেবস্মিতা। শতাংশের হিসেবে ৯৩ শতাংশ নম্বর পেয়ে নজরকাড়া সাফল্যের নজির গড়েছে দেবস্মিতা। বাবা সন্দীপ দেব সর্বশিক্ষা প্রকল্পের চুক্তিবদ্ধ শিক্ষক। এই চাকুরীই পরিবারের একমাত্র রুজি রোজগার।

খোয়াই জেলা শহরের এক নং পুর ওয়ার্ডের উত্তর দূর্গানগরে বাড়ী। দেবস্মিতার মা সীমা দেব গৃহিনী। দারিদ্র্য পীড়িত সংসারে বড় হওয়া দেবস্মিতার। জীবনযুদ্ধে অর্জিত হলো সাফল্যও। দেবস্মিতার স্কুলের পরীক্ষায় প্রথম শ্রেনীর পড়ার সময় থেকেই ভালো ফলাফল করত। এর মাঝেই এগিয়ে যাওয়া অভাবী ঘরের মেধাবী মেয়ে দেবস্মিতার। প্রাইভেট টিউটরের পয়সা যোগানোই হিমশিম খেতে হয়েছে স্বল্প বেতনের সর্বশিক্ষা প্রকল্পের চুক্তিবদ্ধ শিক্ষক দেবস্মিতার বাবার।

দেবস্মিতা প্রথম শ্রেণী থেকেই সে নিজের বাড়ীর পাশের স্কুল পূর্ণিমা হাই স্কুলের ছাত্রী। পূর্ণিমা হাই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে সেবারেও ভালো ফল করেছিল সে। উত্তর দূর্গানগর, পূর্ণিমা হাই স্কুল ও শরৎচন্দ্র দ্বাদশ স্কুলের মুখ উজ্বল করেছে দেবস্মিতা। সবার কাছেই ছোট্ট মেয়েটি এখন গর্ব।

দেবস্মিতা জানালো যে, খোয়াইয়ের দশরথ দেব মেমোরিয়াল কলেজেই ডিগ্রি স্তরে পড়বে সে। যে কোন একটি বিষয়ে অনার্স নিতে চায় সে। নিজেই জানালো যে, আগে মার্কসিটটা হাতে আসুক। তখন ঠিক হবে কোন্ বিষয়ে অনার্স নেবো। পরে সেই বিষয়েই মাস্টার ডিগ্রি নেওয়ার ইচ্ছে। অধ্যাপনা অথবা শিক্ষকতার পেশাই পছন্দ কলা বিভাগের কৃতী ছাত্রী দেবস্মিতার।

Releated Posts

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top