News Flash

Image

করিমগঞ্জে ঘূর্ণিঝড় রেমাল, সতর্কতা জারি জেলা প্রশাসনের

করিমগঞ্জ (অসম), ২৬ মে (হি.স.) : করিমগঞ্জে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।

ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)-এর জারিকৃত পূর্বাভাসের পরিপ্রক্ষিতে করিমগঞ্জ জেলা প্রশাসন সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে। গতকাল ২৫ মে আইএমডি-র জারিকৃত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে পারে উত্তরপূর্বীয় রাজ্য যথাক্ৰমে অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে। রেমালের বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ অসম, মিজোরাম, ত্রিপুরা এবং দক্ষিণ মণিপুরে। এছাড়া ২৬ থেকে ২৮ মে আবহাওয়ার পরিবর্তনের ফলে দক্ষিণ অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরায় বৃষ্টিপাত হবে, সঙ্গে থাকবে ঘূর্ণিঝড়।

তাই জেলাবাসীর নিরাপত্তা সম্পর্কিত নির্দেশিকা অনুসরণ করতে এবং আপৎকালীন সহায়তার জন্য ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ডিইওসি)-এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে জেলা প্ৰশাসন। সে অনুযায়ী যে কোনও জরুরি সহায়তার জন্য ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ)–এর সঙ্গে অবিলম্বে ০৩৮৪৩-২৬৫১৪৪ (ডিইওসি) এবং ০৩৮৪৩-২৮০০০০ (ডিডিএমএ) নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে জেলা প্ৰশাসন।

ঘূর্ণিঝড়ের সময় সম্ভাব্য জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়াতে সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সে সময় কী করণীয় সে সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছে প্রশাসন।

ইতিমধ্যে জরুরি ব্যবস্থা পরিচালনা করার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। সমস্ত ফিল্ড স্তরের কর্মীদের যে কোনও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য প্রস্তুতি নিশ্চিত করতে উচ্চ সতর্ক থাকতে জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে।

Releated Posts

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top