News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কায়স্থগ্রা‌মে লেভেল ক্রসিঙে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত অল্টো, প্ৰাণরক্ষা চালক সহ তিন যাত্রীর
Image

কায়স্থগ্রা‌মে লেভেল ক্রসিঙে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত অল্টো, প্ৰাণরক্ষা চালক সহ তিন যাত্রীর

করিমগঞ্জ (অসম), ২৬ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত কায়স্থগ্ৰামে লেভেল ক্রসিঙে পণ্যবাহী ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছে যাত্রী ‌বোঝাই চার চাকার অল্টো কার। সৌভাগ্যবলে প্রাণ রক্ষা হয়েছে চালক সহ তিন যাত্রীর।

আজ রবিবার সকালে কায়স্থগ্রামের দুয়া‌রিবাগ এলাকার লেভেল ক্রসিং দি‌য়ে এএস ১০ এ ১৫১১ নম্বরের একটি অল্টো কার রেলও‌য়ে ট্র্যাক পার হচ্ছিল। কিন্তু গা‌ড়ি‌টি রে‌লের ট্র্যাকে ফেঁসে যায়। এতে গা‌ড়ির যাত্রীরা ভয়ংকর বিপদের অনুমান করেন। কালবিলম্ব না ক‌রে তাঁরা গা‌ড়ি থে‌কে নে‌মে দূরে গিয়ে দাঁড়ান।

ইত্যবসরে ত্রিপুরাগামী একটি পণ্যবাহী ট্রেন‌ এসে অল্টো কার‌কে ধাক্কা মে‌রে প্রায় ২০০ মিটার দূরে নি‌য়ে যায়। এতে দুম‌ড়ে-মুচ‌ড়ে যায় অল্টো গা‌ড়ির বি‌ভিন্ন অংশ।

ঘটনার পর প্রায় আধঘণ্টা ওই রু‌টে ট্রেন চলাচল বন্ধ থা‌কে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাধারণ ও রেল পুলিশের কর্মকর্তারা। তাঁরা ঘটনার তদ‌ন্ত শুরু করেছেন।

অন্যদিকে, স্থানীয়রা দুয়া‌রিবাগ এলাকায় একটি লেভেল ক্রসিং সংস্থাপনের দাবি জানিয়েছেন।

Releated Posts

মণিপুরে ছয় জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গুলি

ইম্ফল, ১৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ছয় সদস্যকে…

ByByNews Desk Aug 13, 2026

অসমে বন্যা: ৪৮.৫৫ লক্ষ কেজিরও বেশি চাল বিতরণ, জরুরি খাদ্য সরবরাহ অব্যাহত: হিমন্ত

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসমে চলতি বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে জরুরি খাদ্যসামগ্রীর সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানালেন…

ByByNews Desk Aug 13, 2026

সীমারেখার ঊর্ধ্বে অসম-অরুণাচলের সম্পর্ক, আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর বার্তা হিমন্তের

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসম ও অরুণাচল প্রদেশের সম্পর্ক রাজ্যের সীমানার ঊর্ধ্বে এবং দুই রাজ্য সরকার পারস্পরিক বোঝাপড়া…

ByByNews Desk Aug 13, 2026

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাজিরাঙার চারপাশে ১০ কিমি পরিবেশগত সংবেদনশীল অঞ্চলই বহাল: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ‘ইকো-সেনসিটিভ জোন’ বা পরিবেশগত সংবেদনশীল অঞ্চল ঘোষণা না করা পর্যন্ত কাজিরাঙা…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top