News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাজী নজরুল ইসলাম ছিলেন প্রেম ও দ্রোহের কবি : মুখ্যমন্ত্রী
Image

কাজী নজরুল ইসলাম ছিলেন প্রেম ও দ্রোহের কবি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ মে: কাজী নজরুল ইসলামের কবিতা, গান সহ অগণিত সৃষ্টিকর্মের মাধ্যমে মানবতা ও সাম্যের কথা বলে গেছেন। তিনি প্রেম ও দ্রোহের কবি ছিলেন। আজ রেন্টার্স সোসাইটি প্রাঙ্গণে কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। 

এদিন তিনি বলেন,  বিদ্রোহীর চেতনা কবি কাজী নজরুল ইসলামের মধ্যে ছিল। তিনি শুধু কবিতাই লিখতেন না, প্রায় ৩ হাজারের উপর গান লিখেছিলেন। আজকের দিনেও তাঁর কবিতা, গান প্রাসঙ্গিক। বর্তমান প্রজন্মকে তা জানতে হবে। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্ত্রী সুশান্ত চৌধুরী,  আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ পালিত, ত্রিপুরা সরকারের এডভোকেট জেনারেল সিদ্ধার্থম শংকর দে। 

এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, কাজী নজরুল ইসলাম বাঙ্গালি মনীষার এক মহত্তম বিকাশ। বাঙালির সৃষ্টিশীলতার এক তুঙ্গীয় নিদর্শন।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top