News Flash

  • Home
  • দিনের খবর
  • তোষণ ও ভোটব্যাঙ্কের জন্য যে কোনও কিছুই করতে পারে ইন্ডি জোট : নরেন্দ্র মোদী
Image

তোষণ ও ভোটব্যাঙ্কের জন্য যে কোনও কিছুই করতে পারে ইন্ডি জোট : নরেন্দ্র মোদী

বক্সার, ২৫ মে (হি.স.): কংগ্রেস, আরজেডি ও ইন্ডি জোটের ফের সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিহারের বক্সারের নির্বাচনী জনসভায় মোদী বলেছেন, তোষণ ও ভোটব্যাঙ্কের জন্য যে কোনও কিছুই করতে পারে ইন্ডি জোট। তাঁরা জনগণের সম্পত্তি এক্স-রে করাতে চায়, কংগ্রেস বলছে, দেশের সম্পত্তিতে প্রথম অধিকার মুসলমানদের। তাঁরা এসসি-এসটি-ওবিসি-র জন্য সংরক্ষণ শেষ করতে চায়।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিহার নিজস্ব উদ্দেশ্য স্পষ্ট করেছে। বিহার এখন উন্নয়নের পথ থেকে বিচ্যুত হবে না। আমাদের বিহার বহু বছর ধরে ”জঙ্গলরাজের” সন্ত্রাসের সাক্ষী রয়েছে।” মোদী বলেছেন, “কংগ্রেস দেশকে নিজস্ব সম্পত্তি মনে করে, ”শেহজাদা”ই একমাত্র উত্তরাধিকারী বলে মনে করে। তবে ইন্ডি জোটের শরিকরা বলছেন, ৫ বছরে ৫ জন প্রধানমন্ত্রী হবেন। এত বড় দেশ কী এভাবে চলতে পারে? তাঁদের সংস্কৃতিতে দুর্নীতি এতটাই গভীরভাবে গেঁথে গিয়েছে যে, দেশকে নোটের বান্ডিল হিসেবে দেখছে।”

Releated Posts

অন্ধ্রপ্রদেশে এসআইআর-এর আওতায় দাবি-আপত্তির দ্রুত নিষ্পত্তির নির্দেশ

অমরাবতী, ১৩ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে এসআইআর-2026-এর আওতায় জমা পড়া দাবি ও আপত্তির শুনানি দ্রুত শেষ করে সেগুলির নিষ্পত্তি…

ByByNews Desk Aug 13, 2026

প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে ঝাড়খণ্ডে পড়ুয়াদের পথ অবরোধ, পাথর ছোড়ায় পুলিশকর্মী আহত

গঢ়বা, ১৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের গঢ়বা জেলার কান্ডি ব্লকের প্লাস টু হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালয় কুমার সিংয়ের…

ByByNews Desk Aug 13, 2026

বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচার চক্রের দুই কারবারি গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের অভিযোগে দুই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের বর্ষাকালীন অধিবেশন: ১২ বিল পাশ, লোকসভায় উৎপাদনশীলতা ১৯%, রাজ্যসভায় ৩৯%

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে অধিবেশন সফল হলেও বিতর্ক ও…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top