News Flash

  • Home
  • দিনের খবর
  • ইন্ডি জোটের কোনও দূরদৃষ্টি নেই, শুধুই আছে বিভ্রান্তি : নরেন্দ্র মোদী
Image

ইন্ডি জোটের কোনও দূরদৃষ্টি নেই, শুধুই আছে বিভ্রান্তি : নরেন্দ্র মোদী

কারাকাট, ২৫ মে (হি.স.): ইন্ডি জোটের কোনও দূরদৃষ্টি নেই, শুধুই আছে বিভ্রান্তি, শনিবার বিহারের কারাকাটের নির্বাচনী জনসভায় কটাক্ষ করে বললেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “দেশবাসী কংগ্রেস, আরজেডি ও ইন্ডি জোটকে প্রত্যাখ্যান করেছে। তাঁদের দূরদৃষ্টি নেই, শুধুই বিভ্রান্তি আছে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “নীতীশজির নেতৃত্বে এনডিএ সরকার বিহারকে জঙ্গলরাজ থেকে বের করে এনেছে। সেই গুন্ডা, সেই ডাকাত, সেই লুটেরা এখন লুকিয়ে আছে, সুযোগ খুঁজছে। ভুল করেও, যদি এই ইন্ডি জোট শক্তিশালী হয়ে উঠছে বলে মনে হয়, তাহলে তারা আবারও ওপর তলার সাহায্য পাবে এবং একসাথে আপনাদের ভবিষ্যত ধ্বংস করবে।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এই ইন্ডি জোটের লোকজন নিজেদের রাজনৈতিক স্বার্থে যে কোনও কিছুই করতে পারে। এই লোকজন বিহার ও বিহারীদের অপমানের বিরুদ্ধেও আওয়াজ তোলে না। পঞ্জাবের কংগ্রেস নেতা আমাদের বিহারী শ্রমিক ভাই-বোনদের অপমান করেছেন, যারা বিহার থেকে সেখানে কাজ করতে গিয়েছিলেন এবং তিনি বলেন, এখন আমরা বিহারীদের পঞ্জাবে প্রবেশ করতে দেব না। কিন্তু কংগ্রেসের শাহী পরিবার এই ইস্যুতে মুখ বন্ধ রেখেছে।”

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top