News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  জীর্ণ দশাগ্রস্থ স্টিল ফুট ব্রিজ বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন জনগণ
Image

 জীর্ণ দশাগ্রস্থ স্টিল ফুট ব্রিজ বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন জনগণ

সোনামুড়া, ২৫ মে:  দীর্ঘদিন যাবত জীর্ণ দশাগ্রস্থ স্টিল ফুট ব্রিজ বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন সাধারণ কৃষক থেকে শুরু করে বাজার ব্যবসায়ীরা। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ২০ জুন ২০১১ সালে সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত শহরের মূল বাজারের সঙ্গে গোমতী নদীর দক্ষিণ পাড়ের মানুষজনের যাতায়াতের সুবিধার্থে তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল সোনামুড়া বাঁশ বাজার সংলগ্ন স্টিল ফুট ব্রিজ। এই ব্রীজ নির্মাণের ফলে গোমতী নদীর দুপারের জনগনের জন্য যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই উপযোগী হয়ে ওঠে। 

কিন্তু বিগত কিছুদিন যাবৎ এই ব্রীজটি ব্যবহারের ক্ষেত্রে মহকুমা প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। কেননা বৃষ্টিতে জং ধরে যাওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল আর সেটা হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। কিছুদিন পূর্বে প্রশাসনের তরফ থেকে এই ব্রীজটি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার ফলে সমূহ সমস্যায় পড়েছে সাধারণ কৃষক থেকে শুরু করে সোনামুড়া শহরের ব্যবসায়ীরা। কেননা ঘুর পথে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই বে সাপেক্ষ হচ্ছে কৃষকদের জন্য।  

অপরদিকে এই ফুট ব্রিজটি বন্ধ থাকায় সোনামুড়া শহরের মূল বাজারে এর প্রভাব পড়েছে বলে অভিমত ব্যক্ত করলেন বাজার ব্যবসায়ীরা। বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল উক্ত বিষয়টিকে কেন্দ্র করে দেখা করেন সোনামুড়া মহকুমা শাসকের সঙ্গে। যদিও মহকুমা শাসকের পক্ষ থেকে জেলাশাসককে উক্ত বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট দপ্তর থেকে এই ব্রীজটি পুনরায় সারাই করার জন্য ওয়ার্ক অর্ডার জারি করা হয়। তাতে ধার্য করা হয়েছে প্রায় ২১ লক্ষ ৫২ হাজার ১২২ টাকা।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top