News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেঘালয় সীমান্তবর্তী দক্ষিণ শালমারায় পুলিশের ওপর হামলা, গ্রেফতার তিন গো-মাফিয়া
Image

মেঘালয় সীমান্তবর্তী দক্ষিণ শালমারায় পুলিশের ওপর হামলা, গ্রেফতার তিন গো-মাফিয়া

গুয়াহাটি, ২৫ মে (হি.স.) : অসমের পুলিশ বাহিনীর ওপর সহিংস হামলায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইজুল হক মণ্ডল, সোয়েদ আলি এবং আখিরুল ইসলাম বলে পরিচয় পাওয়া গেছে। তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ খবর জানিয়েছেন আসাম পুলিশের মহানির্দেশেক (ডিজিপি) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৩ মে ভোররাতে দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত মেঘালয় সীমান্তবর্তী টাকিমারি গ্রামে পুলিশ বাহিনীর ওপর শতাধিক গরু মাফিয়া নানাবিধ অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছিল।
ওইদিন ভোররাত প্রায় দুটা নাগাদ অসমের দক্ষিণ শালমারা থানার পুলিশ অভিযান চালিয়ে ২০টি গরু ও মহিষ আটক করেছিল। তখন শতাধিক গো-মাফিয়া ১৪/১৫ সদস্যের পুলিশ বাহিনীর ওপর হামলা করে বসে। আত্মরক্ষার খাতিরে পুলিশ গুলি চালায়। গো মাফিয়ারাও গুলির প্রত্যুত্তর গুলিতেই দেয়। এতে দীনদয়াল শৰ্মা নামের একজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছিলেন।
এদিকে পুলিশের ওপর হামলা চালিয়ে চোরাকারবারিরা আটক সব গরু ও মোষ কেড়ে নিয়েছিল। তবে হামলাকারী এক গো মফিয়াকে পুলিশ পাকড়াও করে। ধৃত গরু মাফিয়াকে দক্ষিণ শালমারা থানা এলাকার টাকিমারি গ্রামের জয়নাল হক বল শনাক্ত করে পুলিশ।
ওই রাতে সংগঠিত সহিংসতার বিরুদ্ধে ধরপাকড় শুরু করে পুলিশ। কিন্তু অধিকাংশ হামলাকারী পার্শ্ববর্তী মেঘালয়ে গিয়ে আত্মগোপন করে। তাদের ধরতে মেঘালয় পুলিশের সাহায্য চায় আসাম পুলিশ। অবশেষে আজ শনিবার ভোররাতে মেঘালয়ের রাজাবালা পুলিশের সহযোগিতায় আইজুল হক মণ্ডল, সোয়েদ আলি এবং আখিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আরও বহু অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে।
এদিকে প্রতিবেশী দুই রাজ্য পুলিশের যৌথ অভিযানে আজ ভোররাতে খালসিমারি গ্রাম থেকে আটটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top