News Flash

  • Home
  • দিনের খবর
  • রবি-সোম শিয়ালদা শাখায় সব মিলিয়ে ৪৮টি ট্রেন বাতিল
Image

রবি-সোম শিয়ালদা শাখায় সব মিলিয়ে ৪৮টি ট্রেন বাতিল

কলকাতা, ২৫ মে (হি. স.): রবি এবং সোমবার সতর্কতা মেনে ট্রেন চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের শিয়ালদা শাখায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। সব মিলিয়ে ৪৮টি ট্রেন বাতিল করা হয়েছে দুদিনে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের সূচিও পরিবর্তন করা হয়েছে। সোমবার ৫টি ট্রেনের সূচি পরিবর্তন করা হয়েছে। এই তালিকা ছাড়াও পরিস্থিতি অনুযায়ী ট্রেন বাতিল বা সূচি পরিবর্তন হতে পারে বলেও স্পষ্ট জানিয়েছে পূর্ব রেল। যাত্রীদের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ঘোষণা শোনার অনুরোধ জানানো হয়েছে রেলের তরফে।
রবিবার ট্রেন বাতিল:
লক্ষ্মীকান্তপুর-নামখানা: দুটি ট্রেন।
শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর: দুটি ট্রেন।
শিয়ালদা-বজবদজ: দুটি ট্রেন।
শিয়ালদা-ক্যানিং: দুটি ট্রেন।
শিয়ালদা-ডায়মন্ডহারবার: দুটি ট্রেন।
সোমবার ট্রেন বাতিল:
লক্ষ্মীকান্তপুর-নামখানা, ৫টি ট্রেন।
শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, ৭টি ট্রেন।
শিয়ালদা-ডায়মন্ডহারবার, ৬টি ট্রেন।
শিয়ালদা-ক্যানিং, ৪টি ট্রেন।
শিয়ালদা-সোনারপুর, ২টি ট্রেন।
শিয়ালদা-বজবজ, ৪টি ট্রেন।
শিয়ালদা-বারুইপুর, ৪টি ট্রেন।
শিয়ালদা-বারাসাত/হাসনাবাদ, ৬টি ট্রেন।

Releated Posts

কর্ণাটক বিধানসভা ও পরিষদের প্রিসাইডিং অফিসার পদে মনোনয়ন জমা জিএস পাটিল ও সেলিম আহমেদের

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): কর্ণাটক বিধানসভার স্পিকার পদে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন কংগ্রেস বিধায়ক জিএস পাটিল। মুখ্যমন্ত্রী ডিকে…

ByByNews Desk Aug 13, 2026

কলকাতার সরকারি হাসপাতালে মহিলা নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার কেন্দ্রীয় অংশে অবস্থিত রাজ্য সরকারের এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার রহস্যজনক পরিস্থিতিতে…

ByByNews Desk Aug 13, 2026

কর্ণাটক বন্‌ধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে কন্নড় সংগঠনগুলি: শিবকুমার

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুকে কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে ডাকা কর্ণাটক বন্‌ধ প্রত্যাহার করা হবে বলে কন্নড়…

ByByNews Desk Aug 13, 2026

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top