News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঝুলন্ত সেতু সংস্কার করা হোক, দাবি এলাকাবাসীর
Image

ঝুলন্ত সেতু সংস্কার করা হোক, দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৪ মে: কল্যাণপুর আর ডি ব্লকের অন্তর্গত ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকাতে খোয়াই নদীর উপর ঘিলাতলির সাথে নদীর পশ্চিম পাড়ের যোগাযোগের জন্য সংহতি সেতু নামাঙ্কিত ঝুলন্ত ব্রিজ রয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন ২০১৩ সালে এই সেতুর পথ চলা শুরু হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার মানুষের নদী পারাপারের মাধ্যম কখনোবা বাসের তৈরি সেতু ছিল, আর অধিকাংশ সময় নৌকা যুগে পারাপার হতে হতো।

নিশ্চিতভাবে এই সেতু তৈরি হওয়ার পর গোটা এলাকার মানুষের সুবিধা হয় এবং বিশেষ করে এলাকার কৃষিজীবী অংশের মানুষ যারা নিজেদের কৃষি খেতে উৎপাদিত বিভিন্ন সামগ্রী নিকটবর্তী তোতাবাড়ি, মোহরছড়া কিংবা কল্যাণপুরে নিয়ে যান তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়।

তবে বর্তমান সময়ে সংশ্লিষ্ট অতি প্রয়োজনীয় সেতুটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং সেতুর একটা বিরাট অংশ জুড়ে যেভাবে রেলিং গুলো ভাঙ্গা অবস্থায় রয়েছে, তাতে যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। সেতুর সার্বিক প্রয়োজনীয়তার নিরিখে গোটা এলাকা জুড়ে দাবি উঠছে প্রয়োজনীয় এই ঝুলন্ত ব্রিজের সংস্কারে দ্রুততার সাথে ব্যবস্থা গৃহীত হোক।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top