News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোটা রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বিভিন্ন জেলার হলুদ এবং কমলা সর্তকতা জারি আবহাওয়া দপ্তরের
Image

গোটা রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বিভিন্ন জেলার হলুদ এবং কমলা সর্তকতা জারি আবহাওয়া দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে: বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে। ২৫ মে শনিবার রাজ্যজুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাত এবং দমকা বাতাসের গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় সব জেলায় থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

২৬ মে রবিবার দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতী জেলা, ধলাই জেলা, সিপাহীজলা এবং পশ্চিম জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন
বজ্রবিদ্যুৎ এবং দমকা বাতাসের গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে এবং উক্ত জেলাগুলিতে বজ্রপাত, বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অবশিষ্ট জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আগামী ২৭ মে সোমবার বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো বাতাসের গতিবেগ ৫০-৬০ কিমি ঘণ্টায় দমকা হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরা, ধলাই, সিপাহিজলা, গোমতি এবং পশ্চিম ত্রিপুরা জেলার বিচ্ছিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিনও জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

একইভাবে ২৮ মে বজ্রপাতসহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের সব কটি জেলাতেই। যদিও উত্তর ত্রিপুরা ঊনকোটি এবং ধলাই জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি ঐদিন।

উল্লেখ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুন সৃষ্ট ঘূর্ণিঝড়ের ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top