News Flash

  • Home
  • খেলা
  • সুবর্ণ জয়ন্তী বর্ষে ওপেন দাবার শীর্ষ তালিকায় নতুন নামের সমারোহ
Image

সুবর্ণ জয়ন্তী বর্ষে ওপেন দাবার শীর্ষ তালিকায় নতুন নামের সমারোহ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য দাবায় শীর্ষ তালিকার নামে এবার নতুন নাম উঠে আসছে। যদিও আজ শুক্রবার, দ্বিতীয় দিনের খেলা চলছে। ইতোমধ্যে পঞ্চম রাউন্ডের খেলা শেষ হয়েছে। ষষ্ঠ রাউন্ডের খেলা তখনও চলছে। অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন আয়োজিত ৫০ তম ত্রিপুরা রাজ্য সিনিয়র ওপেন ফিডে রেটিং চেস সিলেকশন টুর্নামেন্ট ২০২৪ ঘিরে এনএসআরসিসি-র ইনডোর হলে এবারকার সুবর্ণ জয়ন্তী বর্ষের ওপেন দাবার টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ১৬০ জন দাবারু অংশ নেবে বলে নাম নথিভুক্ত করলেও শেষ সময় পর্যন্ত ১৫০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দাবার বোর্ডে গুটির চাল দিতে গিয়ে খেলা শুরু করে। চারদিনে মোট ১০ রাউন্ডের খেলা। বৃহস্পতিবার তিন রাউন্ড এবং শুক্রবার ৩ রাউন্ড শেষে আগামীকাল ও ২৬ মে অন্তিম দিনে দুই রাউন্ড করে খেলা হবে। খবর লেখার সময় পর্যন্ত ষষ্ঠ রাউন্ডের খেলা চলছে। তবে পঞ্চম রাউন্ডের খেলা শেষে সদরের অবাছাই প্রসেনজিৎ নমঃশূদ্র অপরাজিত থেকে এককভাবে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ষষ্ঠ রাউন্ডে ধর্মনগরের শাখাওয়াত হোসেনের (পয়েন্ট সাড়ে চার) সঙ্গে লড়ছে। সাড়ে চার পয়েন্ট নিয়ে আরও যারা খেলছে তাঁরা হলো: দিগন্ত রায়, গুরুপদ দাস, উমাশঙ্কর দত্ত, অগ্রজিত পাল। পরবর্তী পর্যায়ে রয়েছে কিংশুক দেবনাথ, বিশ্বজিৎ নাগ, পীযুষ কান্তি বিশ্বাস, শাক্য সিং মোদক, রমেশ কলই, অভিনব নাথ, অভিজ্ঞান ঘোষ, রাজবীর আহমেদ, দিব্যজ্যোতি সরকার, স্বস্তিক মজুমদার, বিধাতা সাগর দেববর্মা এবং কিংকর রায়ের নাম। স্বাভাবিক কারণেই বলা হচ্ছে এবারের শীর্ষ তালিকায় নতুন নাম উঠে আসছে। মহিলাদের মধ্যে সবার সেরা আরাধ্যা দাস পঞ্চম রাউন্ডের শেষে ওপেন ক্যাটাগরিতে শীর্ষ তালিকায় ২০ নম্বর স্থানে রয়েছে। সুলেখা দাস ও সঙ্গীতা সাহা পঞ্চম রাউন্ডের শেষে খেলছে যথাক্রমে ২১ নম্বর এবং ২৮ নম্বর স্থানে থেকে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top