News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা আগামীকাল
Image

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা।। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আগামী ২৬ মে, রবিবার অনুষ্ঠিত হচ্ছে। ওইদিন বেলা ১০টায় সিটি সেন্টারস্থিত এস এস আর বলাকা সিনেমা হল, তৃতীয় তল-এ আয়োজিত এই বৈঠকে গত বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তসমূহ অনুমোদনের পাশাপাশি সাধারণ সম্পাদক কর্তৃক পেশ করা বার্ষিক প্রতিবেদন আলোচনান্তে গ্রহণ করা হবে। কোষাধ্যক্ষের অডিট রিপোর্ট আলোচনার মাধ্যমে অনুমোদন করা হবে। এছাড়া, চলতি বছরের জন্য অডিটর নিয়োগের বিষয়ে নিয়েও আলোচনা হবে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সকল সদস্যদের বার্ষিক সাধারণ সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক অমিত চৌধুরী এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।

এদিকে, টিএফএ-র নতুন গভর্নিং বডির ৩৫ জনের নতুন সদস্যর নামও ঘোষণা করা হয়েছে। টি এফ এ-র নির্বাচনকে সামনে রেখে ২৯০ জন আজীবন সদস্যদের মধ্যে মোট ৪৪ জন নমিনেশন জমা দিয়েছিলেন। তাঁদের থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ৯ জন নমিনেশন প্রত্যাহার করেন।‌ ফলে বাকি থাকা ৩৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। নির্দিষ্ট সময়ে রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে তা  ঘোষণা করেছেন। গভর্নিং বডির নির্বাচিত সদস্যরা হলেন: অসিত চৌধুরী, অভিজিৎ রায়, অভিজিৎ বণিক, অভিজিৎ লোধ, অমলেন্দু কিশোর চৌধুরী, বিমান কান্তি রায়, বিপ্লব চক্রবর্তী, বাসুদেব চৌধুরী, চঞ্চল নন্দী, দীপক বণিক, দেবাশীষ দত্ত, হাবুল ভট্টাচার্য, জহরলাল ঘোষ, কনক চৌধুরী, কিশলয় ঘোষ, নারায়ণ চন্দ্র নন্দী, নিন্নাজ পাল, প্রিয়ব্রত দেববর্মা, রতন লাল দেব, রূপক সাহা, রূপক মজুমদার, শুভম গুপ্ত, সুব্রত দত্ত চৌধুরী, সুবল সাহা, শুভম চৌধুরী, সমর মজুমদার, সঞ্জীব আচার্য, সুশোভন চন্দ, সঞ্জীব মজুমদার, সুবীর সরকার, সুভাষচন্দ্র বোস, শংকর প্রসাদ দত্ত, তপন সূত্রধর, তিমির চক্রবর্তী ও তন্ময় দেববর্মা। আগামী ২৬ মে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের জেনারেল বডির মিটিংয়েই গঠন করা হবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি। উল্লেখ্য, ফুটবল মহলের একাংশের ধারণা, টিএফএ-র পরিচালন কমিটি পুনর্গঠিত হচ্ছে।‌ অর্থাৎ এতে কোনও রকম পরিবর্তন হচ্ছে না। আবার একাংশের অনুমান পোর্ট ফোলিও ঠিক থাকলেও কিছুটা পরিবর্তন সাধিত করেই এবারকার পরিচালন কমিটি গঠিত হচ্ছে। পুরো বিষয়টাই এখন সময়ের অপেক্ষায়।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top