News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎপৃষ্ট হয়ে সাব্রুমের তরুণ ক্রিকেটারের
Image

বিদ্যুৎপৃষ্ট হয়ে সাব্রুমের তরুণ ক্রিকেটারের

আগরতলা, ২৪ মে : বিদ্যুৎপৃষ্ট হয়ে সাব্রুমের তরুণ ক্রিকেটার পুনেন্দু বিকাশ দত্তের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাথে সাথে দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিদ্যুৎবাহী তারে প্রান গেল সাব্রুমের আনন্দ পাড়ার বাসিন্দা পুনেন্দু বিকাশ দত্তের(৩২)। পুনেন্দু বিকাশ দও ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভেহিক্যালস ইনস্পেক্টর পদে আগরতলা গুর্খা বস্তি রাজ্য সদর দপ্তরে কর্মরত ছিল । তাছাড়া, পুনেন্দু বিকাশ দত্ত ত্রিপুরার একজন পরিচিত ক্রিকেটার ছিল। এছাড়াও ফুটবলে ভালো গোলকিপার ও ছিল। বুদ্ধ পুর্নিমার ছুটিতে গতকাল বাড়ি এসেছিলেন। রাতে সাব্রুম বাজার থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর বাইক নিয়ে বাড়ি যাবার সময় সামান্য ঝড় বৃষ্টিতে ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎপৃষ্ট হয়। রাতে পথ চলতি এক ব্যক্তি দেখতে পেয়ে সাথে সাথে পুলিশ ও দমকলবাহিনীকে খবর দিয়েছে। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে সাব্রুম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে সাব্রুম থানার পুলিশ। আজ পুনেন্দু বিকাশ দও এর মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Releated Posts

হনুমান মূর্তি ভাঙা ও শনি মন্দিরে হামলার অভিযোগ, প্রতিবাদে বেলতলীতে পথ অবরোধ

আগরতলা, ৯ আগস্ট: চারপাড়া শচীন্দ্রলাল এলাকায় হনুমান মূর্তি ভাঙা এবং শনি মন্দিরে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল…

ByByReshmi Debnath Aug 9, 2026

দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, তিপ্রা মথা নেতৃত্বকে তলবের জল্পনার মধ্যেই দিল্লি রওনা মুখ্যমন্ত্রী

আগরতলা: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রা মথা…

ByByReshmi Debnath Aug 9, 2026

ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচি

আগরতলা, ৯ আগস্ট: ১৯৪২ সালের ৯ আগস্ট মহাত্মা গান্ধীর আহ্বানে শুরু হয়েছিল ঐতিহাসিক ‘ভারত ছাড়ো আন্দোলন’। সেই ঐতিহাসিক…

ByByReshmi Debnath Aug 9, 2026

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top