News Flash

  • Home
  • দিনের খবর
  • তেহরান পৌঁছলেন উপি-রাষ্ট্রপতি ধনখড়, অংশ নেবেন রইসির শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে
Image

তেহরান পৌঁছলেন উপি-রাষ্ট্রপতি ধনখড়, অংশ নেবেন রইসির শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে

নয়াদিল্লি, ২২ মে (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বুধবার সকালে নতুন দিল্লি থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হন। আর এদিনই ইরানের রাজধানী তেহরানে পৌঁছে যান তিনি, তেহরানে ধনখড়কে স্বাগত জানান ইরানি কর্তৃপক্ষ। গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি রইসি ও ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এই সফর উপ-রাষ্ট্রপতির।

এদিন সকালে উপ-রাষ্ট্রপতির এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয়, ইরানের প্রয়াত রাষ্ট্রপতি সৈয়দ ইব্রাহিম রইসি ও ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top