News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃদ্ধাশ্রমের নামে অবৈধভাবে এলাকাবাসীর কাছ থেকে টাকা তুলতে গিয়ে আটক দুই মহিলা
Image

বৃদ্ধাশ্রমের নামে অবৈধভাবে এলাকাবাসীর কাছ থেকে টাকা তুলতে গিয়ে আটক দুই মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে: বৃদ্ধাশ্রম এর নামে প্রতারণার অভিযোগ দুই মহিলার বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার বিবরণী জানা যায় চরিলাম ব্লকের সিলেটিয়ামুড়ায় দুই মহিলা দীর্ঘদিন ধরে বৃদ্ধাশ্রম এর সাহায্যের জন্য বাড়ি বাড়ি থেকে টাকা সংগ্রহ করে আসছেন। এই বিষয়টি বৃদ্ধাশ্রমের পরিচালন কমিটির কানে গেলে তারা বিষয়টি খতিয়ে দেখেন।

বিষয়ে আশার আলো নামক সংস্থার সেক্রেটারি জানান, অনিমা দাস এবং পূর্ণিমা বিশ্বাস নামে দুই মহিলা তারা পূর্বতন কমিটিতে ছিলেন। পূর্বতন কমিটির রিসিট ব্যবহার করে তারা অবৈধ উপায়ে আশার আলো সংস্থার নাম করে মানুষের বাড়ি থেকে টাকা তুলে নিজেরা আত্মসাৎ করছেন। এই খবর জানতে পেরে বুধবার আশার আলো সংস্থার বৈধ কমিটির সদস্যরা ওই দুই মহিলাকে হাতেনাতে আটক করেন।। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। এদিকে এলাকা বাসীর বক্তব্য দীর্ঘদিন ধরেই ওই দুই মহিলা এলাকায় ওই সংস্থার নাম করে টাকা তুলছিলেন।

Releated Posts

সোনামুড়া সীমান্তে মাদক পাচারে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, যুবককে মারধর, ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা, তদন্তে পুলিশ

সোনামুড়া, ৮ আগস্ট: সীমান্ত এলাকায় মাদক পাচারে বাধা দেওয়া এবং বাংলাদেশে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ, গোমতী জেলা যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ৮ আগস্ট: গত কয়েক মাস ধরে বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি এবং স্মার্ট মিটার সংক্রান্ত নানা সমস্যাকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে পথচারীরা

আগরতলা, ৮ আগস্ট: অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় আরও ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top