News Flash

  • Home
  • দিনের খবর
  • ধর্মীয় সংগঠন নিয়ে মমতার মন্তব্যে সভায় তোপ শাহর
Image

ধর্মীয় সংগঠন নিয়ে মমতার মন্তব্যে সভায় তোপ শাহর

পূর্ব মেদিনীপুর, ২২ মে (হি. স.) : সম্প্রতি ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন নিয়ে মমতার মন্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তোপ দেগেছিলেন নরেন্দ্র মোদীও। বুধবার বিষয়টি নিয়ে তোপ দাগলেন অমিত শাহ।

তাঁর তোপ, ‘ভারত সেবাশ্রম না থাকলে পশ্চিমবঙ্গ আজ বাংলাদেশের সঙ্গে থাকত। ভোটের জন্য সন্ন্যাসীদের নিশানা বন্ধ করুন, এমনিতেও মমতা জিতবেন না’।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার সময় প্রায়শই নন্দীগ্রামে তাঁকে হারানো বিষয়টি তুলে ধরেন শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে কদিন আগেই পাল্টা কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওই প্রসঙ্গ উঠে এল অমিত শাহের মুখে। তাঁর কটাক্ষ, “নন্দীগ্রামে শুভেন্দু মমতাকে হারানোর পর অন্য রাস্তায় মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার এমন ভাবে বিজেপিকে জেতান, যাতে মমতা দ্বিতীয় রাস্তা খুঁজে না পান”। শাহ বলেন, “৫ দফার ভোট হয়েছে, মমতার গুন্ডারা কিছু করতে পারেনি। কাঁথির মানুষ ভোট দিতে ভয় পাবেন না।’’

বুধবার কাঁথিতে দলীয় প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে জনসভা করেন অমিত শাহ। এদিন কাঁথির ইটাবেড়িয়ার মাঠে গুরুত্বপূর্ণ এই সভা থেকেই শুভেন্দুবাবুর পাশে থাকার বার্তা দেন অমিত শাহ। এদিনের সভার শুরু থেকে শেষ পর্যন্ত নানা ইস্যুতে মমতাকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটব্যাঙ্কের স্বার্থে বাংলার শাসকদল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন শাহ। তাঁর দাবি, বাংলায় ৪২টি লোকসভা আসনের ৩০টিতে বিজেপি জয় পেলেই তৃণমূল শেষ হয়ে যাবে।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top