News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুল নিঃসন্দেহে কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় নেতা: থারুর
Image

রাহুল নিঃসন্দেহে কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় নেতা: থারুর

নয়াদিল্লি, ২২ মে (হি. স.): বিভিন্ন জনসভায় রাহুল গান্ধীকে নিশানা করছে পদ্ম-শিবির। এমনকি রায়বরেলি থেকে রাহুলের প্রার্থী হওয়া নিয়েও তাঁকে খোঁচা দিয়েছে গেরুয়া-শিবির। বুধবার তারই জবাব দিলেন কংগ্রেস নেতা শশী থারুর।

এদিন সাংবাদিকদের থারুর বলেন, রাহুল গান্ধী নিঃসন্দেহে কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় নেতা। চোখ বুজে কংগ্রেস কর্মীদের সমর্থন পাবেন তিনি। রায়বরেলির প্রসঙ্গে থারুর জানান, ১৯৫২ সালে ফিরোজ গান্ধী নির্বাচিত হওয়ার পর থেকেই রায়বরেলি গান্ধী পরিবারের গড়, দূর্গ। সোনিয়া গান্ধী যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজ্যসভায় যেতে চান, তখন রায়বরেলি আসনটি উপযুক্ত উত্তরাধিকারের হাতেই দিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। সেটাই তিনি দিয়েছেন। রাহুলই এই আসনের যোগ্য উত্তরসূরি বলে মন্তব্য থারুরের।

Releated Posts

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

(Update) ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, নিখোঁজ ৪,৩০০; ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

কারাকাস, ২৬ জুন (আইএএনএস) : ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top