News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) চাকুলিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু ২ জনের, আহত চার বাংলাদেশি সহ ১৩
Image

(আপডেট) চাকুলিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু ২ জনের, আহত চার বাংলাদেশি সহ ১৩

কানকি, ১৮ মে (হি. স.) : চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির ২৭ নম্বর জাতীয় সড়কের ডাঙ্গি মনোরায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। আহত চার বাংলাদেশি সহ ১৩ জন। দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে। মৃত এক যাত্রীর নাম ইন্দ্রানী রায় (৭৪)। বাড়ি কলকাতার নাকতলায় বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

সরকারি বাসটি কলকাতা থেকে শিলিগুড়ির অভিমুখে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। এক বাস যাত্রী গৌতম রায় জানান, চালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ । গুরুতর আহত যাত্রীদের বাংলা-বিহার সংলগ্ন কিশনগঞ্জের মাতা গুজারীলাল নন্দা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে কানকি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বাংলাদেশের যাত্রীদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের শিলিগুড়ি রেফার করা হয়েছে। এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান এসডিপিও রথীন্দ্রনাথ বিশ্বাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, এদিন আরও একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস ডালখোলার পূর্ণিয়া মোড়ে ২৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি বিহারের বেতিয়া থেকে শিলিগুড়ির অভিমুখে যাচ্ছিল। পূর্ণিয়া মোড়ে অ্যাপ্রোচ রোডে ডিভাইডারে ধাক্কা লাগে বাসটির। ঘটনায় কারও মৃত্যু হয়নি। তবে আহত হয়েছেন বেশ কয়েকজন। বাসটিকে আটক করেছে বাইসি থানার পুলিশ।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top