News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের জামিনের আর্জি জ্যোতিপ্রিয়র, বিরোধিতা ইডি-র
Image

ফের জামিনের আর্জি জ্যোতিপ্রিয়র, বিরোধিতা ইডি-র

কলকাতা, ১৮ মে (হি. স.) : অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আর্জি জানালেন রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার আদালতে তাঁর আইনজীবী অন্তত এক মাসের জন্য জামিনের আবেদন জানান। যদিও তাতে বিরোধিতা করেছেন ইডির আইনজীবী। আগামী সপ্তাহে মামলার রায় দেবেন বিচারক।

রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে দীর্ঘদিন ধরে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার তাঁকে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানেই জ্যোতিপ্রিয়র আইনজীবী জামিনের আর্জি জানান। এদিন আদালতে তুলে ধরা হয় জ্যোতিপ্রিয় শারীরিক অসুস্থতার কথা।

তাঁর তরফে জানানো হয়, জ্যোতিপ্রিয় মল্লিক একাধিক রোগে ভুগছিলেন। ওজন কমে গিয়েছে। কিডনির অবস্থা ভালো নয়। প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর আর্জি, অন্তত একমাসের জন্য হলেও জামিন দেওয়া হোক। যদিও এই আবেদনের বিরোধিতা করেছেন ইডির আইনজীবী। তাঁদের বক্তব্য, “ইডি-র হাসপাতালে চিকিৎসা হচ্ছে। আমরা মনে করি না বাইরে চিকিৎসার প্রয়োজন আছে।” আগামী সপ্তাহে রায় ঘোষণা করবে আদালত।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top