News Flash

Image

বদরপুরে তিন কোটি টাকার মাদক সহ গ্রেফতার পাচারকারী, বাজেয়াপ্ত লরি

বদরপুর (অসম), ১৫ মে (হি.স.) : মাদক-বিরোধী অভিযানে বড়সড়ো সাফল্য লাভ করেছে করিমগঞ্জ পুলিশ। আজ বুধবার দুপুরের দিকে করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুরে অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে একটি লরি সহ প্রায় তিন কোটি টাকা মূল্যের নেশাজাতীয় সামগ্রী। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃত পাচারকারীকে এই জেলারই এংলাবাজার এলাকার বাসিন্দা শিহাব উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে।

করিমগঞ্জ সদর পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে বদরপুর থানার এক দল পুলিশকে সঙ্গে নিয়ে বদরপুরঘাটের দেবেন্দ্রনগরে অবস্থিত সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় অভিযানে নামে পুলিশের দল। এক সময় এএস ০১ জেসি ৬৭৯৬ নম্বরের একটি লরির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ১১০টি সাবান কেসে ভরতি ১,২২০ গ্রাম হেরোইন। এর সঙ্গে আটক করা হয় পাচারকারী শিহাব উদ্দিনকে।

করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস জানান, ধৃত পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে বদরপুর থানায় তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের বেশ কিছু তথ্য লাভ করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এগুলো এ মুহূর্তে খোলসা করা যাবে না। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ধৃত পাচারকারীর সূত্র ধরে আরও ধরপাকড়ের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top