News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলে ডুবে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করলেন শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ
Image

জলে ডুবে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করলেন শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৫ মে: মঙ্গলবার বিশালগড় কামথানাস্থিত প্রেমসাগরে বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা এক যুবকের। তার নাম শুভ চৌধুরী, বাড়ি গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায়, গকুলনগর ভূইয়ামাথা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছিল।  এই মর্মান্তিক ঘটনায় তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। শুভ চৌধুরীর পরিবারসহ স্থানীয় এলাকাবাসীরা এখনো পর্যন্ত তার মৃত্যুকে মেনে নিতে।

বুধবার গকুলনগর ভূইয়ামাথা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার সহ বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা শুভ চৌধুরীর বাড়িতে যান। সেখানে গিয়ে তারা দীর্ঘক্ষণ শুভ চৌধুরীর পরিবারের লোকজনদের সাথে কথা বলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার শুভ চৌধুরীর পরিবারের লোকজনদেরকে আশ্বস্ত করেছেন সব সময় তিনি তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে যাবেন।

প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার এদিন বলেন শুভ চৌধুরী বিদ্যালয়ে একজন ভালো ছাত্র ছিল, পড়াশোনায় তার অত্যন্ত মনোযোগ ছিল। মঙ্গলবারের মর্মান্তিক ঘটনায় একটি ভালো ছাএকে হারিয়েছেন তারা। এদিন বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার সহ বিদ্যালয় পরিচালন কমিটি শুভ চৌধুরীর পরিবার পরিজনদেরকে গভীর সমবেদনা জানিয়েছেন।  

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top