News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকা‌ন্দিতে আটক স‌ন্দেহভাজন ব্যক্তি, পু‌লি‌শি তদ‌ন্তে মুক্ত আগরতলার বাসিন্দা না‌সির
Image

পাথারকা‌ন্দিতে আটক স‌ন্দেহভাজন ব্যক্তি, পু‌লি‌শি তদ‌ন্তে মুক্ত আগরতলার বাসিন্দা না‌সির

পাথারকা‌ন্দি (অসম), ১৫ মে (হি.স.) : স‌ন্দেহজনকভা‌বে ঘোরাঘু‌রি কর‌তে গি‌য়ে ভবঘু‌রে এক ব্যক্তি‌কে আটক ক‌রে রা‌খেন পাথারকা‌ন্দির মধুরবন্দ নাথপাড়ার জনতা। এতে এলাকা জু‌ড়ে চাঞ্চল্য ছড়ায়। ব্যক্তি‌টি নি‌জে‌কে ‌ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বড় কালীবা‌ড়ি রো‌ডের বা‌সিন্দা সরফ মিয়াঁর ছেলে না‌সির মিয়াঁ বলে পরিচয় দেন। ত‌বে তার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ প্রবল হয় জনতার।

আজ বুধবার দুপু‌রে এই ব্যক্তিটি হা‌তে কিছু খাবার, জ‌লের বোতল সহ কাপ‌ড়ের পুটুলি নি‌য়ে মধুরব‌ন্দের নাথপাড়ায় ঘোরাঘু‌রি করলে তাঁকে স‌ন্দেহজনক ব্যক্তি বলে ক‌রে আটক ক‌রে রা‌খেন স্থানীয় কতিপয় যুব‌ক। ব্যক্তি‌টি নি‌জে‌কে কখনও বাংলা‌দেশি, আবার কখনও আগরতলার বা‌সিন্দা ব‌লে প‌রিচয় দেওয়ায় জনম‌নে স‌ন্দেহ ঘ‌ণীভূত হয়।

ঘটনাটি পাথারকা‌ন্দি থানার নজ‌রে নেওয়া হয়। খবর পেয়ে পু‌লি‌শের এক‌ দল ঘটনাস্থ‌লে পৌ‌ছে বিষয়‌টি গ‌ভীরভা‌বে খ‌তি‌য়ে দে‌খে। যোগাযোগ করা হয় ত্রিপুরা পু‌লি‌শের সা‌থে। ত্রিপুরা পু‌লি‌শের কাছে এই ব্যক্তি‌টি ভবঘু‌রে ব‌লে জানতে পেরে তাঁকে মুক্ত ক‌রে দেয় পাথারকান্দি থানার পুলিশ।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top