News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ দফা দাবিতে বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকদের নিকট ডেপুটেশন দিল ডিওয়াইএফআই
Image

১০ দফা দাবিতে বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকদের নিকট ডেপুটেশন দিল ডিওয়াইএফআই

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ মে:- বিলোনিয়া মহকুমা হাসপাতালের চলতি পরিষেবার মান উন্নয়ন ও নতুন কিছু পরিষেবা চালু করার দাবি নিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক এর নিকট প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করে বুধবার বিকেল চারটায়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন  ১০ দফা দাবির স্মারক লিপি মহকুমা স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেয়।

ডি ওয়াই এফ আই এর নেতৃত্বরা জানিয়েছেন এদিনের ১০ দফা দাবিগুলো হলো  -বিলোনিয়া মহকুমা হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করা, পর্যাপ্ত পরিমাণে নার্স নিয়োগ করা, মা ও শিশু হাসপাতাল দ্রুত চালু করা, জেনেরিক সেন্টারে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ জীবনদায়ী ঔষুধ  পাওয়ার সুযোগ বাড়াতে হবে, ব্লাড ব্যাংকে রক্তে সেপারেশন মেশিন চালু করা, পিএইচ সি গুলোর পরিষেবা বৃদ্ধি করা, মা ও শিশু বিভাগকে আরো অত্যাধুনিক করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

এই দাবিগুলি সহ আরো অন্যান্য দাবি নিয়ে মোট ১০ দফা দাবির দাবি সনদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিমল কলই এর নিকট প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করে। এদিনের আটজনের প্রতিনিধি দলে ছিলেন  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিলোনিয়া মহকুমা কমিটি সভাপতি সম্পাদক সুব্রত দাস, মধুসূদন দত্ত, যুব ফেডারেশনের মহকুমা নেতৃত্ব গৌতম সেন সুকান্ত মজুমদার, রাকেশ বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top