News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুশীল মোদীর জীবনাবসান; শোকবিহ্বল বিজেপি শিবির, বন্ধুকে হারালেন শিবরাজ
Image

সুশীল মোদীর জীবনাবসান; শোকবিহ্বল বিজেপি শিবির, বন্ধুকে হারালেন শিবরাজ

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা সুশীল কুমার মোদীর প্রয়াণে শোকের আবহ বিজেপি শিবিরে। শোকপ্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা প্রমুখ। দিল্লির এইমস-এ চিকিৎসাধীন অবস্থায় সোমবার প্রয়াত হয়েছেন সুশীল মোদী। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

শিবরাজ সিং চৌহান শোকবার্তায় জানিয়েছেন, “আমার বড় ভাই এবং পরম বন্ধু সুশীল মোদী আর নেই। এটা অবিশ্বাস্য, দেশে বিশেষ করে বিহারে বিজেপির জনপ্রিয়তা বাড়াতে তিনি বিরাট অবদান রেখেছিলেন। একজন দক্ষ প্রশাসক হিসাবে তাঁর কাজ কেউ ভুলতে পারে না… তিনি সবসময় স্পষ্টতা এবং সত্যের সঙ্গে কথা বলতেন।”

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জানিয়েছেন, “বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী, রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং প্রবীণ নেতা শ্রী সুশীল কুমার মোদীর মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক।” পুষ্কর সিং ধামি টুইট করেছেন, “বিজেপির প্রবীণ নেতা এবং বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীর মৃত্যুর খবর পেয়েছি। তাঁর প্রয়াণ বিজেপি পরিবার এবং সংগঠনের জন্য একটি অপূরণীয় ক্ষতি।”

Releated Posts

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ‘প্ল্যাটো’তে পৌঁছেছে, বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে, তবে তা সম্ভবত এমন…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026

 ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়, সরল হবে কর ব্যবস্থা: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ব্যবস্থায়…

ByByNews Desk Oct 5, 2026

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top