News Flash

  • Home
  • বিনোদন
  • অভিনয়ে সাফল্য পেয়েছি, রাজনীতিতেও সফল হবো, মনোনয়ন পেশ করে মন্তব্য কঙ্গনার
Image

অভিনয়ে সাফল্য পেয়েছি, রাজনীতিতেও সফল হবো, মনোনয়ন পেশ করে মন্তব্য কঙ্গনার

মান্ডি, ১৪ মে (হি. স.): মঙ্গলবার হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত। মনোনয়ন জমা দেওয়ার পরে কঙ্গনা বলেন, আজ আমি মান্ডি লোকসভা আসন থেকে মনোনয়ন জমা দিয়েছি। মান্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়া আমার কাছে গর্বের বিষয়। আমি বলিউডেও সফল হয়েছি। আমি আশাবাদী যে রাজনীতিতেও সাফল্য পাব।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ১ জুন ভোট হবে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে। সেই কেন্দ্রে এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর বিপক্ষে মান্ডি লোকসভা আসন থেকে রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিংকে প্রার্থী করেছে কংগ্রেস।

প্রসঙ্গত, মনোনয়ন পেশের আগে এদিন নিজের লোকসভা কেন্দ্রে এক বিরাট রোড শো করেন কঙ্গনা। এদিন রাস্তার দুপাশে বিজেপি কর্মী সমর্থকরা ছাড়াও জনগণের ভিড় ছিল চোখে পড়ার মত।

Releated Posts

‘পরম সত্য বলেছেন’, শান্তি নিয়ে সঞ্জয় দত্তের মন্তব্যকে সমর্থন কংগ্রেসের

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে আগের মতো শান্তির অনুভূতি আর পান না—বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের সাম্প্রতিক এই মন্তব্যকে…

ByByNews Desk Oct 5, 2026

রাজ্যসভা নির্বাচনে উত্তরাখণ্ডে দীনেশ আর্য, বাংলায় কোয়েল মল্লিককে প্রার্থী করল বিজেপি

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ২০২৬ সালের রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনে উত্তরাখণ্ড থেকে দীনেশ আর্য এবং পশ্চিমবঙ্গ থেকে রুক্মিণী মল্লিক…

ByByNews Desk Oct 4, 2026

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top