News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রাণ হারালেন এক বৃদ্ধ
Image

জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রাণ হারালেন এক বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১৩ মে: জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রাণ হারালেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন নগর পঞ্চায়েতের ১১নং ওয়ার্ড এলাকায়। মৃত ব্যক্তির নাম নাজির আহমেদ মজুমদার।

ঘটনার বিবরনে  মৃত ব্যক্তির স্ত্রী জানান জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে অভিযুক্ত সাদেক মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় নাজির আহমেদ মজুমদারের। সেই সময় নাকি অভিযুক্ত সাদেক মিয়া নাজির আহমেদের কাছ থেকে তার চলাচলের লাঠিটি কেড়ে নেয় এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই নাকি নাজির আহমেদ অসুস্থতা বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন । সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা তাকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন।

কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা বাদ বিবাদ এর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত  সাদেক মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবে বলে জানান মৃত ব্যক্তির পরিবার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top