News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে, থানায় মামলা
Image

প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৩ মে: রবিবার রাতে প্রতিবন্ধী এক ক্ষুদ্র ব্যবসায়ীকে অযথা রাস্তায় ফেলে প্রচন্ডভাবে মারধর করার ঘটনায় সিঙ্গিছড়ার কাঁঠাল টিলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামের মানুষের মধ্যে। রাতেই ওই প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী জিতু রঞ্জন ঘোষকে(৬০) খোয়াই জেলা হাসপাতাল নিয়ে এসে ভর্তি করানো হয়।

ঘটনার বিবরণে জানা যায়, সিঙ্গিছড়ার কাঁঠালটিলা এলাকার বাসিন্দা জিতু রঞ্জন ঘোষ নিজে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও পরিবার লালন পালনের জন্য তিনি সিঙ্গিছড়া পেক্স বাজারে একটি টিফিনের দোকান খুলে ব্যবসা করতেন। রবিবার রাতে দোকান বন্ধ করে ধীরে ধীরে তিনি বাড়ি যাবার পথে ওই গ্রামেরই বখাটে যুবক বিপ্লব আচার্য্য প্রতিবন্ধী ব্যবসায়ীকে অযথা কিল ঘুসি লাথি মেরে মাটিতে ফেলে প্রচন্ডভাবে মারধর করে বলে অভিযোগ। ওনার চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এলে সে পালিয়ে যায়।

এই ঘটনায় জিতু রঞ্জন ঘোষের স্ত্রী খোয়াই থানায় অভিযুক্ত যুবক বিপ্লব আচার্য্যরে বিরুদ্ধে একটি মামলা আদায় করেন। ঘটনাটি কেন্দ্র করে এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top