News Flash

  • Home
  • প্রধান খবর
  • যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব, সুপ্রিম কোর্টে দাবি এসএসসি-র
Image

যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব, সুপ্রিম কোর্টে দাবি এসএসসি-র

নয়াদিল্লি, ৭ মে (হি.স.) : ২০১৬ সালের প্যানেলে চাকরি পাওয়া যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা যাবে বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে দাবি করল এসএসসি। কী ভাবে তা সম্ভব, তা-ও তারা জানাল। তবে, শুনানীতে শীর্ষ আদালতের তিরস্কারের মুখে পড়ে এসএসসি।

সুপ্রিম কোর্টকে তারা বলল, ‘‘সিবিআইয়ের তথ্যের উপর ভরসা করা গেলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। আমাদের সার্ভার থেকে যে সব ওএমআর তথ্য মিলছে না, সেগুলিও আলাদা করতে পারব।’’

প্রধান বিচারপতি বলেন, এসএসসি দায়িত্ববানের মতো কাজ করেনি। যে কেউ এসএসসির অফিসে ঢুকে যাচ্ছেন। আর এসএসসি তা জানে না। এটা কী করে হয়? আপনারা ‘নাইসা’-কে দায়িত্ব দিয়েছিলেন। আর সেই ‘নাইসা’ অন্য এক সংস্থাকে নিয়ে আপনাদের অফিসে ঢুকে গেল! অদ্ভুত ব্যাপার, সেটা আপনারা জানলেনও না। এটা কী ভাবে হয়? কালকে যে কেউ আমার অফিসে ঢুকে পড়বে, আর আমি জানতে পারব না। এটা কি আদৌ হতে পারে?

প্রধান বিচারপতি বললেন, ‘‘এত সব গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন আপনারা। এটা কি আপনাদের দায়িত্বশীল কাজ? আপনাদের অফিসে স্ক্যান করতে যাচ্ছে। আর আপনারা কিছু জানেন না! এটা কি হতে পারে? সুপ্রিম কোর্টের স্ক্যানিং রুমে কেউ গেলে আদালতের কর্মীরা তা জানবেন না, এটা তো হতে পারে না। আপনাদের সম্পূর্ণ দায়িত্ব ছিল সব তথ্য সংরক্ষণ করে রাখার।’’

আদালতের এই মন্তব্যে এসএসসি জানায়, ‘‘সিবিআই নাইসার সার্ভার থেকে ওএমআর শিটের মিরর ইমেজ পেয়েছে।’’ জবাবে সুপ্রিম কোর্ট বলে, ‘‘সেটা তো আরও খারাপ। আপনাদের ডাটা বাইরের কোনও সংস্থা থেকে পাওয়া যাচ্ছে। এখানে তো দেখা যাচ্ছে বর মাপে নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে!’’

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top