News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচন পরবর্তী সাংগঠনিক বৈঠকে মিলিত প্রদেশ কংগ্রেস, সাড়া দেশে ইন্ডিয়া জোটের ফলাফল ভালো হবে, আশাবাদী কংগ্রেস নেতৃত্বরা
Image

নির্বাচন পরবর্তী সাংগঠনিক বৈঠকে মিলিত প্রদেশ কংগ্রেস, সাড়া দেশে ইন্ডিয়া জোটের ফলাফল ভালো হবে, আশাবাদী কংগ্রেস নেতৃত্বরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: আজ প্রদেশ কংগ্রেস ভবনে  প্রদেশ কংগ্রেস কমিটির সমস্ত কার্য্যকরী সদস্য, সমস্ত শাখা সংগঠনের প্রধান, জেলা সভাপতি, ব্লক সভাপতিদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি  আশিষ কুমার সাহা, বিধায়ক  সুদীপ রায় বর্মন,  গোপাল চন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক  দিবা চন্দ্র রাঙখল,  অশোক দেববর্মন,  অশোক বৈদ্য,  মনিদ্র রিয়াং, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি  পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য প্রদেশ নেতৃত্বগণ।

এদিন আলোচনা কালে নেতৃত্বরা বলেন,  ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশেই ফলাফল ভালো হবে বিরোধীদলের। দেশের ক্ষমতায় আসছে “ইন্ডিয়া জোট। জোট ক্ষমতাসীন হলে রাজ্যেও যাতে সাংগঠনিকভাবে কংগ্রেস দল লাভবান হতে পারে তার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন ত্রিপুরা কংগ্রেস দলের নেতৃত্ব। রবিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে ভোট পরবর্তী সাংগঠনিক বৈঠকের পর এই কথা জানিয়েছেন প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা।

আশীষ বাবু আরো বলেন, প্রদেশ কংগ্রেস কমিটির সমস্ত কার্য্যকরী সদস্য, সমস্ত শাখা সংগঠনের প্রধান, জেলা সভাপতি, ব্লক সভাপতিদের নিয়ে এই ভোট পরবর্তী সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ব্লক ভিত্তিক দলের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। ব্লক সভাপতিদের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। আগামী দিনে দেশে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার পর রাজ্যেও কংগ্রেস দল কিভাবে সাংগঠনিকভাবে লাভবান হতে পারে তা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

একইভাবে আশীষ কুমার সাহা বলেন, আগামী দিনের গণনায় রাজ্যের ১৮টি ভোট গণনা কেন্দ্রেই কংগ্রেস দল এবং ইন্ডিয়া জোটের কাউন্টিং এজেন্টরা থাকবেন। জনগণের ভোট যেটা ভোট বাক্সে বন্দী হয়েছে তার পূর্ণ মর্যাদা দিয়ে কাউন্টিং এজেন্টরা ভোট গণনা কেন্দ্রগুলিতে থাকবেন। সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top