কলকাতা, ৫ মে (হি.স.): সাতসকালে কেষ্টপুরের হরিচাঁদ পল্লী লোয়ার বাগজোলা খালে জেসিবি দিয়ে আবর্জনা পরিষ্কারের কাজ চলছিল, সেই সময় হঠাৎ করে মাঝবয়সী যুবকের দেহ দেখতে পায় কর্মীরা, খবর যায় বাগুইআটি থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। তবে মৃত যুবকের এখনও পরিচয় মেলেনি বলে পুলিশ সূত্র মারফত খবর। দেহে আঘাতের চিহ্ন আছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। তবে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

কেষ্টপুর লোয়ার বাগজোলা খালে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার
Tags:


















