ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জাতীয় আর্ম রেসলিং এবং প্যারা আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২৪ এবার অনুষ্ঠিত হচ্ছে নাগপুরে। আগামী ৬ থেকে ১০ জুন মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিতব্য এই জাতীয় আর্ম রেসলিং ও প্যারা আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য ত্রিপুরা থেকে ১১ জন খেলোয়াড় কে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত খেলোয়াররা হলো: নয়ন সরকার, শাকিল আলম, অনিক দেব, কৃষানু দেববর্মা, বসন্ত বাহাদুর ছেত্রী, আরিয়ান দেববর্মা, অর্ঘ্যদীপ দেব, অর্পণ রবিদাস, দেবাঞ্জন ভট্টাচার্য, নন্দন ঘোষ ও রাজ্যজিৎ দাস। যথাসময়ে রাজ্য দল নাগপুরের উদ্দেশ্যে রওয়ানা হবে বলে সংস্থা থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

জাতীয় আর্ম রেসলিংয়ের জন্য রাজ্য দল ঘোষিত
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















