News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ স্মৃতি ক্লাব লীগ ক্রিকেটে ওপিসিকে হারিয়ে পোলস্টার জয়ী
Image

সন্তোষ স্মৃতি ক্লাব লীগ ক্রিকেটে ওপিসিকে হারিয়ে পোলস্টার জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দারুন জয় পেয়েছে পোলস্টার ক্লাব। হারিয়েছে তিন উইকেটের ব্যবধানে ওল্ড প্লে সেন্টারকে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন লীগ ক্রিকেট টুর্নামেন্টে তিন উইকেটে কতৃত্বপূর্ণ জয় দিয়েই পোলস্টারের লীগ অভিযান শুরু। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে পোলস্টার ক্লাব ৩ উইকেটের ব্যবধানে ও পি সি কে পরাজিত করেছে। সকাল পৌনে নয় টায় ম্যাচ শুরুতে টস জিতে পোলস্টারের অধিনায়ক সুভাষ চক্রবর্তী প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে ওপিসি-কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ৩৯.১ ওভার খেলে ও পি সি ১৭৭ রানে তাদের ইনিংস শেষ করে। দলের পক্ষে রোশন বিশ্বকর্মার ৫৬ রান উল্লেখযোগ্য। রোশন ৩৪ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৬ রান পায়। এছাড়া, শান্ত মজুমদারের ২৭ রান উল্লেখ করার মতো। তবে অতিরিক্ত ৩৩২ রান ওপিসিকে কিছুটা সহযোগিতা করেছে। পোলস্টারের বোলার পৌরুষ মিশ্র ৪৫ রানে তিনটি উইকেট পেয়েছে।‌এছাড়া রিব্রজিৎ দাস ও আয়ুশ দেবনাথ দুটি করে এবং চিরঞ্জিত দেবনাথ, সন্দীপ সরকার ও সুভাষ চক্রবর্তী একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে পোলস্টার শুরুতে ১৪ রানের মধ্যে ২ উইকেট এবং ৫০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়লেও জয়ন্ত ভট্টাচার্য ও দীপায়ন দেববর্মা জুটির অনবদ্য ব্যাটিং শিবিরে স্বস্তি এনে দেয়। অবশেষে ৪২.২ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে পোলস্টার জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। দীপায়ন দেববর্মা সর্বাধিক ৬৫ রান পায়। দ্বীপায়ন ৬২ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে ৬৫ রান সংগ্রহ করে। এছাড়া, জয়ন্ত ভট্টাচার্যের ৩৯ রান ও ঋতুরাজ দেবনাথ এর অপরাজিত ২৫ রান উল্লেখ করার মতো। ওপিসি-র ঋতায়ন দে ও অর্কধ্যূতি দেব দুটি করে এবং অর্কজিৎ দাস, মনীষ মৌর্য ও রোশন বিশ্বকর্মা একটি করে উইকেট পেয়েছে। বিজয়ী দলের পৌরুষ মিশ্র পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top