News Flash

  • Home
  • খেলা
  • সাহিলের অলরাউন্ড পারফরম্যান্সে মৌচাককে হারিয়ে জয় দিয়ে লীগ যাত্রা শুরু হার্ভের
Image

সাহিলের অলরাউন্ড পারফরম্যান্সে মৌচাককে হারিয়ে জয় দিয়ে লীগ যাত্রা শুরু হার্ভের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সাহিল সুলতান যেমন ব্যাটে, তেমন বোলিংয়ে। স্বরাব সাহানি ও অর্কজিৎ রায়ও দুর্দান্ত পারফরম্যান্স বজায় রেখেছে। জয় দিয়ে লীগ অভিযান শুরু হার্ভে ক্লাবের। সদ্য সমাপ্ত তপন স্মৃতি ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে হেরে নকআউট হতে হয়েছিল। তবে সাহিল সুলতানের পাশাপাশি অর্কজিৎ রায় ও স্বরাব সাহানির অনবদ্য ব্যাটিং ও বোলিং তথা অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে হার্ভে ক্লাব লীগের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে। ১৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে মৌচাক ক্লাবকে। খেলা টিসিএ আয়োজিত সন্তোষ মেমোরিয়াল এ-ডিভিশন লীগ ক্রিকেট টুর্নামেন্ট। টিআইটি গ্রাউন্ডে সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে হার্ভে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ‌ নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাহিল সুলতান সর্বাধিক ৮৮ রান পায়। সাহিল ৮৬ বল খেলে সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে ৮৮ রান সংগ্রহ করে। এছাড়া, অর্কজিৎ রায়ের ৪১ ও স্বরাব শাহানির ২৭ রান উল্লেখ করার মতো। মৌচাকের দীপ্তনু চক্রবর্তী ২৪ রানে তিনটি উইকেট পেয়েছিল। পাল্টা ব্যাট করতে নেমে মৌচাকের ব্যাটার্সরা একপ্রকার ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। দীপ্তনু চক্রবর্তীর অধিনায়কোচিত ব্যাটিং এবং অপরাজিত ২২ রান উল্লেখ করার মতো। অন্যদের কারোর ব্যাটে তেমন রান আসেনি। মোঃ আলম ১৫ রান পেয়েছিল। হার্ভের স্বরাব সাহানি সাত রানে এবং সাহিল সুলতান ২০ রানে তিনটি করে উইকেট পেয়েছে। প্রভাত যাদব পেয়েছে দুটি উইকেট। এছাড়া, জয়দীপ দেব ও অর্কজিৎ রায় একটি করে উইকেট পেয়েছে। ৩০ ওভার খেলে মৌচাক ৯০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হলে, হার্ভে ১৬২ রানের ব্যবধানে জয়ী হয়। অলরাউন্ডার সাহিল সুলতান পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top