News Flash

  • Home
  • খেলা
  • বি এস টি কে হারিয়ে জয় দিয়ে লীগ সূচনা কসমোপলিটনের : শংকর সেরা
Image

বি এস টি কে হারিয়ে জয় দিয়ে লীগ সূচনা কসমোপলিটনের : শংকর সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ অভিযান শুরু কসমোপলিটন ক্লাবের। সদ্য সমাপ্ত তপন স্মৃতি নকআউট ক্রিকেটের ফাইনালে অল্পের জন্য হেরে ট্রফি হাত ছাড়ার বিষয়টা এখনো কসমোপলিটনের ক্রিকেটারদের ভাবিয়ে তুলছে। তবে শুভম, চন্দনদের বোলিং এর পাশাপাশি শংকর, দানবীরদের ব্যাটিং পারফরম্যান্সে কসমোপলিটন লীগের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে। ৫ উইকেট এর ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড বিএসটিকে। খেলা সন্তোষ মেমোরিয়াল এ-ডিভিশন লীগ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। এমবিবি স্টেডিয়ামে সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে ইউনাইটেড বিএসটি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ‌ সঞ্জয় নমঃ সর্বাধিক ৪২ রান পেলেও অন্যরা তেমন সঙ্গ দিতে পারেনি বলে ৪৭.১ ওভার খেলে ইউনাইটেড বিএসটি ১৪৬ রানে ইনিংস শেষ করে। কসমোপলিটনের বোলার শুভম, চন্দন রায়, আয়ুষ চৌহান ও বিক্রম দেবনাথ প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। শংকর পাল পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে কসমোপলিটনের ব্যাটার্সরা ভালোই সূচনা করেন। তবে ৫২ থেকে ৮৪ অর্থাৎ ৩২ রানের মধ্যে ৫ উইকেটের পতন ঘটলে কসমো’ শিবিরে একটু অস্বস্তির বাতাবরণ তৈরি হয়। তবে শুভম সূত্রধর ও শংকর পালের ষষ্ঠ উইকেটের জুটি দুর্দান্ত খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। শংকর পাল ৪৫ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪০ রান সংগ্রহ করে এবং শুভম সূত্রধরের সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এনে দেয়। শুভম অপরাজিত থাকে ব্যক্তিগত ২৬ রান নিয়ে। ইউনাইটেড বিএসটি-র ওঙ্কার তারমালে ২৬ রানে তিনটি উইকেট পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। মনোজিৎ দাস ও নিতিশ কুমার সাহানি পেয়েছে একটি করে উইকেট। কসমোপলিটন জয় পেয়েছে পাঁচ উইকেটের ব্যবধানে। বিজয়ী দলের শংকর পাল বলে-ব্যাটে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top