News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সভাপতি পরেশ চন্দ্র চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত
Image

শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সভাপতি পরেশ চন্দ্র চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সভাপতি পরেশ চন্দ্র চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত হয় রবিবার। গত ১৬ এপ্রিল তিনি জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পরে ওনার সকল ভক্ত থেকে শুরু করে ছাত্র-ছাত্রী এবং ওনার সহকর্মীদের চোখের জলে রাজধানী আগরতলা সংলগ্ন রানীর খামার শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে পরেশ চন্দ্র চক্রবর্তীর দেহ সৎকার করা হয়। তিনি ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সভাপতি।

দীর্ঘদিন ধরেই তিনি এই আশ্রমে ছিলেন, যার ফলে এই আশ্রমকে নিজের মতো করে সাজিয়ে তুলেছিলেন। ফলে বর্তমানে আশ্রমটি যেন অভিভাবক শূন্য হয়ে পড়েছে। রবিবার রানীর খামারস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে স্বর্গীয় পরেশ চন্দ্র চক্রবর্তী স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এই স্মরণ সভা অনুষ্ঠানে বিভিন্ন আশ্রম থেকে আগত মহারাজগন এবং রাজধানীর আগরতলা শহর সহ এলাকার শত শত মানুষ এই স্মরণসভায় উপস্থিত ছিলেন। স্মরণ সভায় স্বর্গীয় পরেশ চক্রবর্তীর নীতি ও আদর্শ সম্পর্কে আলোচনা করা হয়। স্মরণ সভায় আগত সকলেই  পরেশ চন্দ্র চক্রবর্তীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top