News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীকে কুপিয়ে স্বামীও হাসপাতালে, চাঞ্চল্যকর
Image

স্ত্রীকে কুপিয়ে স্বামীও হাসপাতালে, চাঞ্চল্যকর

আগরতলা, ৪ মে:  স্ত্রী-কে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে জঙ্গলে ফেলে দিয়ে  বিষ খেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা। পরবর্তী সময়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, নিজের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাবার বাগানের জঙ্গলে ফেলে দিয়েছে স্বামী।  পরবর্তী সময়ে বিষ খেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা করে। ওই ঘটনায় শনিবার দুপুরে  টাকারজলা উজান ঘনিয়ামাড়া গমন ঠাকুরপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়ে পড়ে। অভিযুক্ত স্বামীকে জঙ্গল থেকে উদ্ধার করে টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় টিএসআর সপ্তম বাহিনী আলফা কোম্পানির জোওয়ানরা।

আরও জানা গিয়েছে , টাকারজলা উজান ঘনিয়ামাড়া গমন ঠাকুরপাড়া এলাকার ফাল্গুনা দেববর্মা শনিবার দুপুরে দা দিয়ে নিজের স্ত্রী স্মৃতি দেববর্মাকে (২২) কুপিয়ে রক্তাক্ত করে রাবার বাগানের জঙ্গলে ফেলে দিয়েছে। পরে টিএসআর সপ্তম বাহিনী আলফা কোম্পানি সংলগ্ন রাবার বাগান এলাকায় স্বামী নিজে বিষ খেয়ে আত্মত্যার চেষ্টা করেন। টিএসআর আলফা কোম্পানি জোওয়ানরা অভিযুক্ত স্বামীকে বিষ পান করা অবস্থায় ছটফট করতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে টাকারজলা থানায় খবর দিয়েছে। পাশাপাশি অভিযুক্তকে পুলিশ হাতে তুলে দেয়।অভিযুক্ত স্বামী নিজের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে রাবার বাগানের জঙ্গলে ফেলে দেওয়ার কথা নিজেই স্বীকার করেন। ঘটনার খবর পেয়ে ছুতে গিয়েছে  টাকারজলা থানার পুলিশ।

পুলিশ উজান ঘনিয়ামাড়া গমন ঠাকুরপাড়া এলাকায় জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গিয়েছিল।কর্তব্যরত চিকিৎসক মহিলার অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করে। পাশাপাশি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা অভিযুক্ত স্বামীকে পুলিশ টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top