News Flash

  • Home
  • দেশ
  • তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ গেল কুণাল ঘোষের নাম
Image

তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ গেল কুণাল ঘোষের নাম

কলকাতা২ মে (হি.স.) : পদ থেকে অপসারণের পর এবার তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ গেল কুণাল ঘোষের নাম। পঞ্চম দফার তালিকায় ৪০ জন তারকা প্রচারকের নাম সামনে এসেছে। সেখানে নেই কুণাল ঘোষের নাম।

প্রসঙ্গত, একদিন আগেই কুণালকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয়েছিল। তার অপসারণের পর এদিনই আবার সামনে আসে দলের স্টার ক্যাম্পেনারদের তালিকা। যেখানে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ ৪০ জন তাবড় তাবড় নেতার।

বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলছেন, কেউ কেউ বলছেন মানিকতলার নির্বাচন করে কেন্দ্র করে যে অভ্যন্তরীণ রসায়ন তৈরি হয়েছিল তার ফলাফল এটা। তৃণমূল কংগ্রেসের অভ্যান্তরীণ দ্বন্দ্ব, কুণাল ঘোষের সরে যাওয়া নিয়ে আমাদের খুব একটা উৎসাহ নেই। তাই আমরা বলেছি কুণাল ঘোষকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে যে প্রেস রিলিজ সামনে আনা হয়েছে তার শেষ শব্দবন্ধ যা রয়েছে তাতে কার্যত সংবাদমাধ্যমকে থ্রেট করা হয়েছে। এদিকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের পর মুখ খুলেছিলেন কুণালও। বলেছিলেন, ‘যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা মহান ব্যক্তি। মহানুভব। ঈশ্বর তাঁদের মঙ্গল করুক। আমি তৃণমূলের একজন সাধারণ কর্মী, সাধারণ সৈনিক থেকে যাওয়ারই চেষ্টা করব।’

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top